
রাজধানীতে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর-এর যুব ও ক্রীড়া বিভাগ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মিরপুর-১-এর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিলে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেনসহ ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং যুব ও ক্রীড়া বিভাগের নেতারা অংশ নেন।
মিছিলকারীরা রাজধানীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানান এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি মিরপুর-১-এর সনি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে মিরপুর-১০ গোলচত্বর এলাকা অতিক্রম করে আগারগাঁওয়ের দিকে অগ্রসর হয়। পরে মিরপুর-১০ সংলগ্ন আল হেলাল মোড়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।
মন্তব্য করুন