
রাজধানী ঢাকায় সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অন্যতম পথিকৃৎ হাজী শরীয়তুল্লাহর ১৮৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে পাবলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮০২ নম্বর কক্ষে ঢাকা ফোরাম অব থট অ্যান্ড সিভিলাইজেশনের উদ্যোগে এ সেমিনার শুরু হয়।
সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘হাজী শরীয়তুল্লাহ ও ফরায়েজী আন্দোলন: সাম্রাজ্যবাদবিরোধী আত্মসত্তার রাজনীতি’।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ, প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী ডা. ফাহমিদ-উর-রহমান, লেখক ও প্রাবন্ধিক মুহাম্মদ তানিম নওশাদ এবং লেখক ও অনুবাদক নাজিয়া তাসনিম।
সেমিনারে হাজী শরীয়তুল্লাহর জীবন, আদর্শ, ফরায়েজী আন্দোলন এবং সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন