আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়

Share this news with

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ও অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অভিনেতার মৃত্যুর আগমুহূর্তের ঘটনা জানিয়েছেন তার সহশিল্পী ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

জানা গেছে, বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর আগের মুহূর্তগুলোর বর্ণনা দিয়েছেন জয়। তিনি জানান, বগুড়ার হোটেল মম ইনে একই সিনেমার শুটিংয়ের জন্য অবস্থান করছিলেন তারা। সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে তৈরি হয়েছিলেন সোহেল। তাকে নিতে নিচে গাড়িও অপেক্ষা করছিল।

এ সময় প্রোডাকশনের একজন সদস্য তাকে নিতে কক্ষে গেলে রুম থেকে বের হওয়ার মুহূর্তেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। জয়ের ভাষ্য অনুযায়ী, পড়ে যাওয়ার পর সোহেলের মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। এর কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন তিনি। প্রথমে উপস্থিত কয়েকজনের ধারণা হয়েছিল, ফল খাওয়ার কোনো প্রতিক্রিয়া থেকে এমনটি হতে পারে। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা। দীর্ঘ অভিনয়জীবনে ছোট পর্দায় নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ফ্যামিলি ক্রাইসিস’সহ বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান এই অভিনেতা। তার স্বাভাবিক অভিনয় ও পর্দায় উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। আকস্মিক এই মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়

১

নোয়াখালী স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শন

২

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

৩

গোবিপ্রবিতে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা

৪

মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি, দালাল চক্র থেকে সতর্ক করলেন কুষ্টিয়ার পুলিশ সুপার

৫

নতুন তারিখ ঘোষণা, ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন

৬

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

৭

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

৮

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৯

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

১২

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

১৩

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

১৪

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

১৫

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১৬

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৭

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৯

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

২০