আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে, শেষ পর্যন্ত বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার পলাতক ফখরুল

Share this news with

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ৬টি সাজা পরোয়ানা ও ৩টি সাধারণ সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর চাটখিল থানা পুলিশ। বিশেষ অভিযানে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ৬ জুলাই রাত প্রায় ৯টার দিকে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নি.) শাহজাহানের নেতৃত্বে এসআই (নি.) মোহাম্মদ শফিউল ইসলাম, কনস্টেবল শিহাব ও কনস্টেবল প্রান্তকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থানার সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পলাতক ফখরুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার ফখরুল ইসলাম নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ৬টি সাজা পরোয়ানা এবং ৩টি সাধারণ সিআর ওয়ারেন্টসহ মোট ৯টি আদালতের পরোয়ানা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চাটখিল থানায় আনা হয়। মঙ্গলবার (৭ জুলাই) তাকে নোয়াখালীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটখিল থানা পুলিশ জানিয়েছে, আদালতের ওয়ারেন্ট বাস্তবায়ন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০