সর্বশেষ
||ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফিরলেন ৪ তরুণী||চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক রাজু গ্রেপ্তার||তেলের কৃত্রিম সংকট ভাঙতে ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দৌলতপুরে স্বাভাবিক বিক্রি শুরু||চকরিয়ায় মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু||স্বাধীনতার ৫৫ বছর অপেক্ষার পর সংরক্ষিত হচ্ছে গণকবর||চকরিয়ায় মসজিদের পুকুরে ভাসমান তরুণীর লাশ||মাতুয়াইল ফ্লাইওভারে ছিনতাই: ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী গুরুতর আহত||ফতুল্লায় ছিনতাইকারীদের তাণ্ডব: ছুরিকাঘাতে ব্যবসায়ী সংকটাপন্ন||ঈদের ছুটিতে চায়ের রাজধানীতে পর্যটকদের ভিড়||ধুনটে আল খিদমাহ ফাউন্ডেশনের বর্ণাঢ্য আয়োজন: নবীন ও কৃতি আলেম এবং গুণীজন সংবর্ধনা
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেলের কৃত্রিম সংকট ভাঙতে ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দৌলতপুরে স্বাভাবিক বিক্রি শুরু

—ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর এলাকায় তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে প্রশাসন মাঠে নেমেছে। ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযানে জরিমানা আদায় ও মজুদ তেল ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। একই সময় দৌলতপুর উপজেলার তারাগুনিয়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকারি নির্দেশনা অনুযায়ী তেল বিক্রি স্বাভাবিক করা হয়েছে।

জানা যায়, ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া নিচ বাজারে তারিক নামের এক দোকানদার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি তার মজুদ তেল সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়।

একইভাবে গোলাপনগর সেন্টার মোড়ে অবস্থিত হাবিব স্টোরে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির প্রমাণ পায় প্রশাসন। দোকানদার রকিবুল ইসলাম (৪৫)-এর কাছ থেকে ১০ বোতল পেট্রোল জব্দ করা হয়। পরে উপস্থিত জনসাধারণের মাঝে ওই পেট্রোল ১২০ টাকা লিটার দরে বিক্রি করা হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভেড়ামারার খালেক পাম্পে প্রশাসনের তত্ত্বাবধানে ২০০ টাকা লিটার দরে তেল বিক্রি করা হচ্ছে। পাশাপাশি দৌলতপুরের তারাগুনিয়ায় মেসার্স সাগর ফিলিং স্টেশনেও সরকারি নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে তেল বিক্রির কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফিরলেন ৪ তরুণী

চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক রাজু গ্রেপ্তার

তেলের কৃত্রিম সংকট ভাঙতে ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দৌলতপুরে স্বাভাবিক বিক্রি শুরু

চকরিয়ায় মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্বাধীনতার ৫৫ বছর অপেক্ষার পর সংরক্ষিত হচ্ছে গণকবর

চকরিয়ায় মসজিদের পুকুরে ভাসমান তরুণীর লাশ

মাতুয়াইল ফ্লাইওভারে ছিনতাই: ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী গুরুতর আহত

ফতুল্লায় ছিনতাইকারীদের তাণ্ডব: ছুরিকাঘাতে ব্যবসায়ী সংকটাপন্ন

ঈদের ছুটিতে চায়ের রাজধানীতে পর্যটকদের ভিড়

ধুনটে আল খিদমাহ ফাউন্ডেশনের বর্ণাঢ্য আয়োজন: নবীন ও কৃতি আলেম এবং গুণীজন সংবর্ধনা

১০

ঈদের ছুটি শেষ, প্রিয়জন ছেড়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

১১

সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত!

১২

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত, ঢামেক মর্গে লাশ

১৩

ঢামেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির মৃত্যু, মর্গে লাশ

১৪

লালবাগে ছিনতাইকারীর হামলায় আহত যুবক

১৫

দৌলতপুরে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৬

দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনা: তিন শিক্ষার্থী আহত হয়ে ঢামেকে ভর্তি

১৭

যাত্রাবাড়ীতে লিফটের ফাঁকা স্থানে পড়ে নারীর মৃত্যু

১৮

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষ

১৯

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০