সর্বশেষ
||জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়||শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ||বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার||ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর||ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||মাইকিং করে বন বিভাগের ওপর সংঘবদ্ধ হামলা, রক্তাক্ত মহেশখালী||কুমিল্লায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান জেলহাজতে||রাউজানে ফটিকছড়ির যুবকের মরদেহ উদ্ধার: ‘গণপিটুনি’ নাকি ‘দুর্ঘটনা’, বাড়ছে ধোঁয়াশা||বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা||লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

রাউজানে ফটিকছড়ির যুবকের মরদেহ উদ্ধার: ‘গণপিটুনি’ নাকি ‘দুর্ঘটনা’, বাড়ছে ধোঁয়াশা

Share this news with

চট্টগ্রামের রাউজানে বেড়াতে এসে রাশেদ (৪০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘ সংলগ্ন একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা লাল মিয়া সাহেব বাড়ির মৃত বদরুদ্দোজার সন্তান। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

তবে এই মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় থানা পুলিশ এবং নিহতের পরিবারের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। পরিবারের দাবি তাকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে, অন্যদিকে পুলিশের ধারণা এটি দুর্ঘটনাজনিত মৃত্যু।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে স্ত্রী বিয়োগের পর থেকে রাশেদ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। জীবিকার তাগিদে কখনো রাজমিস্ত্রি আবার কখনো রঙ মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করা রাশেদ সম্প্রতি রাউজানে তার খালাতো বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

রাশেদের চাচা আবদুল মাবুদ ও ফটিকছড়ির স্থানীয় বাসিন্দা মোরশেদ আলম জানান, সোমবার দিবাগত রাতে রাশেদ ঘরের বাইরে ছিলেন। মানসিক অবস্থা স্বাভাবিক না থাকায় খালাতো বোন রাতে দরজা খোলেননি, তবে বিষয়টি ফটিকছড়িতে তার পরিবারকে জানিয়েছিলেন। মঙ্গলবার সকালে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের খবর আসে। নিহতের মাথায় ও মুখে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। পরিবারের আশঙ্কা, রাতে একা পেয়ে স্থানীয়রা তাকে ডাকাত ভেবে পিটিয়ে হত্যা করেছে।

অন্যদিকে, হত্যাকাণ্ডের এই দাবিকে নাকচ করে দিয়েছে রাউজান থানা পুলিশ। প্রশাসনের মতে, ঘটনাটি কোনো মারধরের বিষয় নয়, বরং একটি দুর্ঘটনা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে রাশেদ উরকিরচরে তার খালাতো বোনের শ্বশুরবাড়িতে যান। সে সময় ঘরে কেবল তার খালাতো বোন ও তার জা ছিলেন। রাশেদের মানসিক অবস্থা বেগতিক দেখে নিরাপত্তার স্বার্থে তারা ঘরের দরজা খোলেননি।

লাশের শরীরে আঘাতের চিহ্নের ব্যাপারে ওসির ব্যাখ্যা:

“ঘরের সামনে একটি সিঁড়ি ছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সেখান থেকে পড়ে গিয়ে মুখে আঘাত পান তিনি এবং রক্তক্ষরণ হয়। প্রাথমিকভাবে এটিকে স্ট্রোকজনিত কারণে মৃত্যু বলে মনে হচ্ছে।”

স্থানীয় সমাজসেবক ও বীমাকর্মী আবুল কাশেম হিরু সকালে উঠানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ

বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মাইকিং করে বন বিভাগের ওপর সংঘবদ্ধ হামলা, রক্তাক্ত মহেশখালী

কুমিল্লায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান জেলহাজতে

রাউজানে ফটিকছড়ির যুবকের মরদেহ উদ্ধার: ‘গণপিটুনি’ নাকি ‘দুর্ঘটনা’, বাড়ছে ধোঁয়াশা

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

১০

বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী

১১

সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী

১২

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

১৩

আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

১৪

শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম

১৫

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান উচ্ছেদ

১৬

জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

১৭

কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ -এর তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি

১৮

বরগুনার আমতলীতে মহামারী হাম আক্রান্তে শিশু আদিল এর মৃত্যু

১৯

সংগ্রামের মাঠে গড়ে ওঠা নেতৃত্ব শেরপুরের ইমরান খান

২০