সাকিব মাহমুদ, ইবি সংবাদদাতা
১১ মে ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধভাবে বেতন নিচ্ছেন মাদকের দৃশ্যে ভাইরাল হওয়া ইবির সেই ছাত্রনেতা

Share this news with

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে দৈনিক মজুরিতে নিয়মিত কাজ না করেই বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এরআগে গত ২৬ এপ্রিল এ নেতার মাদক সদৃশ দ্রব্য সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্যাম্পাসে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

জানা যায়, গতবছর ল্যাবের টেকনিক্যাল কমিটির সুপারিশে ‘অন-ক্যাম্পাস জব’ এর আওতায় বর্তমান শিক্ষার্থীদেরকে অস্থায়ী নিয়োগের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের দৈনিক মজুরি ঠিক করা হয় ৪০০ টাকা। পরে একই বছরের আগস্টে মুবাশ্বিরসহ ছয়জনকে নিয়োগ দেওয়া হয়।

এদিকে অভিযোগ উঠেছে যে, যোগদানের পর থেকেই নিয়মিত কাজ না করেই বেতন নেন মুবাশ্বির। ল্যাবে অনুপস্থিত থেকেও গত আট মাসে তিনি মোট ৫২,০০০ টাকা বেতন উত্তোলন করেছেন। তাছাড়া ল্যাবের পেশাদার দায়িত্ব পালনের চেয়ে দলীয় মিছিল, মিটিং ও ব্যক্তিগত রাজনৈতিক কর্মসূচিতেই বেশিরভাগ সময় ব্যয় করেন তিনি।

হিসাব অনুযায়ী, বেতন বাবদ গত বছরের আগস্টে ৩,২০০ টাকা, সেপ্টেম্বরে ৮,৪০০ টাকা, অক্টোবরে ৭,২০০ টাকা, নভেম্বরে ৮,৮০০ টাকা এবং ডিসেম্বরে ৬,৪০০ টাকা নেন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ৭,২০০ টাকা, ফেব্রুয়ারিতে ৬,৪০০ টাকা এবং সর্বশেষ মার্চ মাসে ৪,৪০০ টাকা উত্তোলন করেন তিনি। ল্যাবে নিয়মিত উপস্থিত না হয়েও এভাবে অর্থ উত্তোলন করায় ক্যাম্পাসে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে তার এক সহকর্মী অভিযোগ করে বলেন, মুবাশ্বির মাসে মাত্র ২-৩ দিন সার্ভিস দেন। দিনের অধিকাংশ সময় তাকে ল্যাবে পাওয়া যায় না। প্রতিদিন ল্যাবে এসে শুধু স্বাক্ষর করেই চলে যান। এ বিষয়ে ল্যাব পরিচালকের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছি।

এর আগে, গত ২৬ এপ্রিল দুপুরে ইবির এই বৈষম্যবিরোধী নেতার মাদক সেবনের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। পরে ঘটনাটি শিক্ষার্থীদের মাঝে তুমুল সমালোচনার জন্ম দিলে এটিকে অভিনয়ের একটি দৃশ্য বলে দাবি করেন মুবাশ্বির। পরে বিষয়টি নিয়ে ইবি থানায় জিডি করেন তিনি।

অভিযুক্ত মুবাশ্বির আমিন বলেন, আমার ল্যাবটিতে সপ্তাহে একদিন বা দুইদিন শিক্ষার্থীদের পারপাসে কাজ করা হয়। অন্য সময়ে আমার পার্সোনাল কাজে ল্যাবে আসা হয়। তাই দুই একদিন এসে পুরো মাসের বেতন নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং মানহানিকর তথ্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদে থেকে ক্ষমতার অপব্যবহার করার ব্যাপারে তিনি বলেন, আমি ক্ষমতার কোনো অপব্যবহার করিনি। আমি নিজ যোগ্যতাই নিয়োগ পেয়েছি। আর মাদকের ব্যাপারটা মূলত নিষিদ্ধ ছাত্রলীগের ছড়ানো। এটি নিয়ে আমি মামলাও করেছি। আর এমনিতেও নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের প্রোপাগান্ডার কোনো বৈধতা থাকতে পারে না।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০