মেহেদী হাসান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
১১ মে ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

Share this news with

“আমরা দালাল নই, আমরা শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী”— স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’ (FARIA)।

আজ সোমবার (১১ মে) সকাল ৯ টায় আত্রাই-নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই ব্রিজের ওপর এই কর্মসূচি পালন করা হয়।

এস এম খালেদুন নবী রিক্তার সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়া আত্রাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুল সাদিক, সাবেক সহ-সভাপতি একরামুল হক, জেনারেল ফার্মাসিউটিক্যালস- এর মো. আতাউর রহমান, এসিআই ফার্মাসিউটিক্যালস-এর রিপ্রেজেন্টেটিভ হাবিবুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস- এর রিপ্রেজেন্টেটিভ মো. গোলজার হোসেন এবং অ্যারিস্টো ফার্মা লিমিটেডের মশিউর রহমান প্রমুখ।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আত্রাই উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ও ঔষুধ কোম্পানিগুলোর প্রতি জোর দাবি জানান।

তাদের দাবি— “মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। মাঠ পর্যায়ে কাজ করার জন্য নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা। বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য বেতন-ভাতা এবং চাকরির পূর্ণ নিরাপত্তা প্রদান।”

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমরা সেতুবন্ধন হিসেবে কাজ করি। অথচ প্রতিনিয়ত আমাদের অবহেলার শিকার হতে হয়। আমাদের পেশাকে খাটো করে দেখার দিন শেষ। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

উক্ত কর্মসূচিতে আত্রাই উপজেলা ফারিয়ার নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের শপথ গ্রহণ করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০