তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১২ মে ২০২৬, ৫:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের কাগজ দেখতেই সামনে আসলো আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। আটককৃত ওই তরুণ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বাবুরবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। বিকাল থেকে ওই এলাকায় পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান চলছিল। এসময় সেই সড়ক দিয়ে যাওয়ার সময় মাহি আহমেদের মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে থামানো হলে, তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার সাথে থাকা স্কুল ব্যাগ ও বাজার ব্যাগ তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করে তাকে আটক করা হয়।

এছাড়াও চেকপোস্ট বসিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন ৯টি মোটরসাইকেল ও ২টি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়েছে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে দুদিনের অভিযানে ২৫ টি মোটরসাইকেল ও ৫ টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে মামলা দেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘অবৈধ পণ্য চোরাচালান রোধ এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান পরিচালিত হচ্ছে। আটককৃত কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং প্রচলিত নিয়মে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা বলে জানান তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

৩

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

৪

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

৫

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

৬

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

৭

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

৮

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৯

বগুড়ায় ভোগ মহোৎসব ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বাদশা

১০

পানির পাম্প চুরিতে বাধা, বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

১১

এসআরবি-১২ কোম্পানির অভিযানে ইয়াবা জব্দ: বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

১২

সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে ঢাকা মহানগরীর কর্মীদের প্রতি গোলাম পরওয়ারের আহ্বান

১৩

বগুড়া শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৪

ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও প্রকাশের অভিযোগে যুবক ঢাকায় গ্রেপ্তার

১৫

শেরপুরে শিক্ষার মানোন্নয়নে ইউএনওর তদারকি, ৩২ বিদ্যালয়ে ফুটবল বিতরণ

১৬

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

১৭

মিথ্যা মামলায় সাংবাদিক কারাবন্দি, সিপিজের হস্তক্ষেপ চাইল বিএমএসএফ

১৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২০