উমংনু মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ দিন পর সাঙ্গু নদী থেকে নিখোঁজ শিশু আরফিনের মরদেহ উদ্ধার

Share this news with

বান্দরবানে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর সাঙ্গু নদী থেকে শিশু আরফিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) নিখোঁজ হওয়ার স্থানসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালাঘাটা এলাকার সাঙ্গু নদীর চরে কাজ করতে গিয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর মরদেহটি নিখোঁজ শিশু আরফিনের বলে শনাক্ত করেন তার স্বজনরা। গত পাঁচ দিন ধরে শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল। অবশেষে তার মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, “সাঙ্গু নদীতে একটি মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা মরদেহটি নিখোঁজ শিশু আরফিনের বলে শনাক্ত করেছেন।”

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কয়েকদিন আগে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে শিশু আরফিন নিখোঁজ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস, প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হলেও জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়নি। অবশেষে পাঁচ দিনের অনুসন্ধানের পর তার মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে ওই অভিযানের সমাপ্তি ঘটে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

২

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

৩

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৪

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

৫

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

৬

রাসূল (সা.)-এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশের দাবি

৭

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

৮

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

৯

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

১০

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

১২

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

১৪

৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল

১৬

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার

১৭

কুড়িগ্রামে সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাওয়াতী সমাবেশ

১৮

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ?

১৯

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

২০