সর্বশেষ
||ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী||কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়||জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান||বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২||ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ||‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা||‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ||বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে||খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ||এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস
আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

Share this news with

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় চরম ফল বিপর্যয় ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাসের তালিকায় থাকা দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি দাখিল মাদরাসা এবং অপরটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর বগুড়ায় এ চিত্র সামনে আসে। এমন উদ্বেগজনক ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসা থেকে এবার ১৪ জন ছাত্রী দাখিল পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, অংশ নেওয়া ১৪ জনের একজনও পাস করতে পারেনি। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দারা মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। বর্তমানে সেখানে ১৭ জন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন।

অভিভাবক মাহবুবুর রহমান বলেন, মাদরাসায় ঠিকমতো পাঠদান হয় না। শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে যথাযথভাবে মনোযোগী হলে এমন ফলাফল হওয়ার কথা নয়। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে হতাশা ও ক্ষোভ রয়েছে।

অভিভাবক মজনু মিয়া বলেন, “মাদরাসাটি ঠিকমতো চলে না। শিক্ষকরা নিয়মিত ও যথাযথভাবে ক্লাস নিলে শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো হওয়ার সুযোগ ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি প্রয়োজনীয় নজর দেওয়া হয়নি বলেই এবার ১৪ জনের সবাই ফেল করেছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদরাসার সুপার আব্দুল হামিদ। তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই ভালো ফলাফল হয়ে আসছে। এবারই ফল বিপর্যয় ঘটেছে। কী কারণে এমন ফল হয়েছে, তা নির্ণয় করে আগামী দিনে ভালো ফলাফল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, ধুনট উপজেলার হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম কলেজের ভোকেশনাল শাখা থেকেও এবার সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। অর্থাৎ এ প্রতিষ্ঠানেও পাসের হার শূন্য।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে নিয়মিত পাঠদান ও শিক্ষা কার্যক্রম নিয়ে তাদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটি প্রত্যাশিতভাবে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় না। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও পাঠদানের বিষয়েও আরও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

২০০২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরে ২০১৪ সালে ভোকেশনাল শাখা চালু করা হয়। বর্তমানে কলেজে সব মিলিয়ে ২০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে ১০ জন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করছেন।

কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, আমাদের ভোকেশনাল শাখায় শিক্ষক সংকট রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরাও তুলনামূলকভাবে দুর্বল ছিল। এ কারণে এবার ফলাফলে বিপর্যয় ঘটেছে। আমরা কলেজের শিক্ষকদের দিয়েই ভোকেশনাল শাখায় পাঠদান করে থাকি। এ বিষয়টি নিয়ে সামনে থেকে আরও গুরুত্ব দিয়ে ভাবা হবে।

এ বিষয়ে ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন বলেন, রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসা ও টেকনিক্যাল কলেজের ফল বিপর্যয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত দেওয়ার পর তা কার্যকর করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, কোনো প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এমন ফলাফলের পেছনে পাঠদান, শিক্ষার্থীদের প্রস্তুতি ও প্রতিষ্ঠান পরিচালনার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস

১০

২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ

১১

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন

১২

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৩

জাবিতে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’, ক্যাশলেস লেনদেনে নতুন উদ্যোগ

১৪

‎নোয়াখালী বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

১৫

হল শিক্ষার্থীদের জন্য ফিস্ট মিলের আয়োজন, ক্ষোভ মেস শিক্ষার্থীদের

১৬

‎চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১

১৭

ফ্যামিলি কার্ড শুমারিতে স্বচ্ছতা চান এমপি কাজী রফিকুল ইসলাম

১৮

শ্রম অভিবাসন খাত সংস্কারে নতুন জোটের আত্মপ্রকাশ, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির দাবি

১৯

দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা লোডশেডিং, দিশেহারা ধুনটের মানুষ

২০