মো: মোস্তাকিম হোসেন, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি পর্যটককে হেনস্তা: কনটেন্ট ক্রিয়েটর হিরো নানা গ্রেফতার

Share this news with

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে আসা এক বিদেশি পর্যটকের সঙ্গে অসদাচরণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর হিরো নানাকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হিরো নানাকে এক বিদেশি পর্যটকের সঙ্গে অশোভন আচরণ করতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে অভিযোগের ভিত্তিতে টুরিস্ট পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযান চালিয়ে হিরো নানাকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের সময় ও তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করে পর্যটনকেন্দ্রে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সচেতন মহল বলছে, দেশের ভাবমূর্তি রক্ষায় পর্যটকদের সঙ্গে শালীন ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় দর্শনীয় স্থান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১১

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১২

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৩

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৪

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৫

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

১৬

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১৯

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০