ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

Share this news with

সড়ক ও জনপথ অধিদপ্তরের নবগঠিত বগুড়া সড়ক জোন উদ্বোধন করা হয়েছে। একইদিন শহরতলীর শাকপালা (ফুলতলা) পার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

গতকাল শনিবার দুপুরে বগুড়ার চারমাথা এলাকায় সড়ক জোন উদ্বোধন করা হয়। বিকেলে শহরের চেলোপাড়া শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন শেষে শাকপালা পার্ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সড়ক জোন উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক উপস্থিত ছিলেন।

দিনভর পৃথক অনুষ্ঠানে ছিলেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, রংপুর জোনের মো. আমানুল্লাহ, রাজশাহী জোনের আব্দুল্লাহ আল মামুন, বগুড়া জোনের মো. সুরুজ মিয়া, সড়ক সার্কেলের মোহাম্মদ হামিদুল হক প্রমুখ।

সড়ক বিভাগ জানিয়েছে, শাকপালা পার্কের সীমানা প্রাচীর নির্মাণে প্রাথমিক ব্যয় ২ কোটি ৪০ লাখ টাকা হলেও দৃষ্টিনন্দন করতে পরবর্তীতে আরও বরাদ্দে সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করা হবে। এছাড়া করতোয়া নদীর ওপর রাজধানীর হাতিরঝিল আদলে নির্মাণ করা সেতু পুনর্নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৩

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৪

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৬

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

৭

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

৮

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১০

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১১

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১২

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৩

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৪

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৫

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৬

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১৭

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

১৮

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

২০