কক্সবাজার প্রতিনিধি
২২ মার্চ ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

—কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Share this news with

পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িকে সম্পূর্ণ স্থাপনামুক্ত রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার (২২ মার্চ) বিকেলে নিজবাড়ি কক্সবাজারের পেকুয়ায় ঈদ সফর শেষ করে  ঢাকায় ফেরার পূর্বমূহুর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় অবৈধ স্থাপনার উচ্ছেদ করা স্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত রাখতে হবে এবং এটিকে সম্পূর্ণভাবে স্থাপনামুক্ত রাখতে হবে।

এর আগে কক্সবাজার সফরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। উচ্ছেদ অভিযানের পর, সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ পুরো সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা সরিয়ে সেখানে কঠোর নজরদারি বজায় রাখার কথা বলেছিলেন, যাতে পরিবেশ ও পর্যটন সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে।

সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসন সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বালিয়াড়ি দখলমুক্ত করে।

পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানালেও, সরকার জনস্বার্থ ও পরিবেশ রক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী।

উচ্ছেদকৃত স্থানগুলোতে যেন পুনরায় অবৈধ দখল বা স্থাপনা তৈরি না হয়, সেজন্য ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০