মো: মানিক হোসেন নিরব, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
১৬ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটোয়ারীতে মোটরবাইকের ধাক্কায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Share this news with

পঞ্চগড়ের আটোয়ারীতে দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় আপেল নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশু আপেল উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক রাজু মিয়ার ছেলে।

​স্থায়ী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে গোবিন্দপুর সংলগ্ন আটোয়ারী-রুহিয়া পাকা রাস্তা পার হচ্ছিল শিশু আপেল। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ধাক্কার চোটে শিশুটি পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​পরে স্থানীয় জনতা ও পরিবারের লোকজন আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আপেলকে মৃত ঘোষণা করেন।

​এদিকে চার বছরের একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক মোটরসাইকেল ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

১

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

২

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

৩

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

৪

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

৫

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

৬

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

৭

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৮

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

৯

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১০

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

১১

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১৩

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

১৪

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

১৫

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

১৬

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

১৮

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৯

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২০