সর্বশেষ
||মানুষের মুখে প্রায়ই শোনা যায়— “আমি আগে ভালো ছিলাম, কিন্তু মানুষের ধোঁকা আমাকে বদলে দিয়েছে।”||খোলপেটুয়া নদীতে জেলের জালে ১৫ কেজির কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড়||কুমিল্লায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড||টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ||নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু||ময়নামতির গোমতী নদী পারাপারে ভরসা তিন খেয়া ঘাট, যোগাযোগ রক্ষায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত||সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন||অফিস ঘেরাও, টের পেয়ে পালালেন প্রধান শিক্ষক: মান্দায় শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে চাঞ্চল্য||রাউজানে যুবদল নেতা খুন: সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও||কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

রাউজানে যুবদল নেতা খুন: সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও

Share this news with

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাকসুদুল হককে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে স্থানীয় ‘রায়হান বাহিনী’র পাঁচ ক্যাডারকে শনাক্ত করা হয়েছে। পুলিশের তালিকায় এরা প্রত্যেকেই দাগী এবং তালিকাভুক্ত অপরাধী। তবে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও এখনো মূল খুনিদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, দায়ের হয়নি কোনো মামলাও।

অনুসন্ধানে জানা গেছে, রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে মাকসুদুল হককে টার্গেট করে কিলিং মিশনটি চালায় কুখ্যাত রায়হান বাহিনীর সদস্যরা। সিসিটিভি ফুটেজের দৃশ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের শুরুতেই মাকসুদুলকে লক্ষ্য করে প্রথম দফায় গুলি চালায় কদলপুরের মোহাম্মদ ইলিয়াস ওরফে দামা ইলিয়াস এবং দিদারুল আলম ওরফে দিদার। এরপর মাকসুদুল মাটিতে লুটিয়ে পড়লে রাউজান পৌরসভার মোহাম্মদ ইউসুফ, সদর ইউনিয়নের মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ আবছার দৌড়ে এসে অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুঁড়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’, বাস্তবে মুক্ত বাতাসে

পুলিশের রেকর্ড বলছে, এই চক্রের প্রধান রায়হানের বিরুদ্ধে হত্যাসহ ২৪টি গুরুতর মামলা রয়েছে। কিলিং স্কোয়াডের অন্যতম সদস্য দামা ইলিয়াসের বিরুদ্ধে রয়েছে ১৮টি মামলা, যার মধ্যে ৫টিই খুনের। এছাড়া ইউসুফের নামে ৪টি এবং দিদার, জাহেদ ও আবছারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধের রেকর্ড রয়েছে।

এতো মামলার বোঝা মাথায় নিয়ে এই সন্ত্রাসীরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং একের পর এক অপরাধ ঘটায়—তা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

ওসির রহস্যজনক বক্তব্য ও পুলিশের বর্তমান অবস্থান

হত্যাকাণ্ডের বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান— “ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আমরা আসামিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পেরেছি। তারা সবাই স্থানীয় বাসিন্দা। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যাচ্ছে না।”

যদিও নাম প্রকাশ না করার কথা বলা হলেও, ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই খুনিদের পরিচয় প্রকাশ্য রূপ নিয়েছে। এদিকে মূল আসামিদের কাউকে ধরতে না পারলেও, পুলিশ গতকাল রোববার মুহাম্মদ জাকির (৪২) নামের এক স্থানীয় দোকানিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। নির্দিষ্ট মামলা না থাকায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলা করতে দেরি কেন?

হত্যাকাণ্ডের দুই দিন অতিবাহিত হলেও থানায় এখনো কোনো আনুষ্ঠানিক এজাহার দায়ের করা হয়নি। এই প্রসঙ্গে নিহতের ভাই এবং বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন জানান, রোববারই মাসুদের দাফন সম্পন্ন হয়েছে। শোকাবহ পরিবেশ কাটিয়ে খুব দ্রুতই তারা পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আসামিদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে সিসিটিভিতে স্পষ্ট চেহারা দেখার পরও পুলিশের এই ‘খুঁজে না পাওয়ার’ ভূমিকা নিয়ে জনমনে এক ধরণের সংশয় তৈরি হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের মুখে প্রায়ই শোনা যায়— “আমি আগে ভালো ছিলাম, কিন্তু মানুষের ধোঁকা আমাকে বদলে দিয়েছে।”

খোলপেটুয়া নদীতে জেলের জালে ১৫ কেজির কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড়

কুমিল্লায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ

নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

ময়নামতির গোমতী নদী পারাপারে ভরসা তিন খেয়া ঘাট, যোগাযোগ রক্ষায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

অফিস ঘেরাও, টের পেয়ে পালালেন প্রধান শিক্ষক: মান্দায় শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে চাঞ্চল্য

রাউজানে যুবদল নেতা খুন: সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

১০

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন: বাসযোগ্য নগরের আহ্বান

১১

বিএনপিপন্থী এমপি কর্তৃক হিজাব নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

১২

বরগুনায় টিকা ও ওষুধ সংকটের হুমকির মুখে প্রাণিসম্পদ খাত

১৩

লালমনিরহাটে আগমনী সমাজ উন্নয়ন সংস্থার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

১৪

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে

১৬

বিজিবির কূটনৈতিক তৎপরতায় সমাধান, ১২ জনকে ফিরিয়ে নিল ভারত

১৭

শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে রাঙামাটিতে মানববন্ধন

১৮

মান্দায় ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার, ডিবি পুলিশের অভিযান

১৯

নওগাঁ সদরে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে সাফল্য পুলিশের

২০