সর্বশেষ
||পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার||পত্নীতলায় মাদক সেবনের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার ৪||২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার||রোয়াংছড়িতে সরকারি প্রকল্পের অনিয়ম, পিআইও’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগ||মোবাইল দিয়ে আঘাত করে শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ||নওগাঁয় পুলিশ সুপারের নাম-ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহারকারী প্রতারক গ্রেপ্তার||রাবিতে প্রথমবারের মতো ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’ শুরু||বনচৌকি বিওপি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৫ বিজিবির সতর্ক অবস্থান||বরগুনায় প্যানেল চেয়ারম্যান কে কুপিয়ে আহতের জেরে গণপিটুনিতে নিহত সন্ত্রাসী কালু||পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

মোবাইল দিয়ে আঘাত করে শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

Share this news with

নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর নুরানি হাফেজীয়া মডেল মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে মোবাইল ফোন দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক মোঃ দিপু কাজীর বিরুদ্ধে। আহত শিক্ষার্থীর নাম মোঃ রাফি মন্ডল। এই ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে শিশুটির বাবা-মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভান্ডারপুর নুরানি হাফেজীয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থী রাফি মন্ডলকে দ্বিতীয় শ্রেণির (আবাসিক) ছাত্র। রাফি তার মাদ্রাসা থেকে কাউকে না বলে বাড়িতে যাচ্ছিল, এমতাবস্থায় শিক্ষক দিপু কাজী বিষয়টি লক্ষ্য করেন এবং রাফিকে মাদ্রাসা ফিরিয়ে আনতে যায়। কিন্তু রাফি ভ্যানে চড়ে যাচ্ছিল, শিক্ষক তাকে মাদ্রাসায় আসতে বললে শিক্ষার্থী তা কর্ণপাত করেননি। এতে ক্ষিপ্ত হয়ে উক্ত মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক নিজ হাতের মোবাইল ফোন দিয়ে সজোরে আঘাত করেন। মোবাইল ফোনের কোণার আঘাতে শিশু রাফির মাথা কেটে রক্তাক্ত জখম হয়।

​প্রচুর রক্তক্ষরণ শুরু হলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত বদলগাছী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মাথায় প্রয়োজনীয় সেলাই দেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।

​এই অমানবিক ঘটনার পর শিশুটির বাবা-মা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সন্তানের ওপর এমন নির্মম নির্যাতনের বিচার চেয়ে বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন (ওসি) জানান, অভিযোগপত্রটি আমরা পেয়েছি। একজন অবুঝ শিশুর ওপর এভাবে হাত তোলা বা আঘাত করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এদিকে ঘটনার পর থেকে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠেছে। কোমলমতি শিক্ষার্থীদের ওপর এমন শারীরিক নির্যাতনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পত্নীতলায় মাদক সেবনের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার ৪

২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

রোয়াংছড়িতে সরকারি প্রকল্পের অনিয়ম, পিআইও’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগ

মোবাইল দিয়ে আঘাত করে শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

নওগাঁয় পুলিশ সুপারের নাম-ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহারকারী প্রতারক গ্রেপ্তার

রাবিতে প্রথমবারের মতো ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’ শুরু

বনচৌকি বিওপি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৫ বিজিবির সতর্ক অবস্থান

বরগুনায় প্যানেল চেয়ারম্যান কে কুপিয়ে আহতের জেরে গণপিটুনিতে নিহত সন্ত্রাসী কালু

পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

১০

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ

১১

আদিতমারী উপজেলায় ২০দিনের ব্যাবধানে ০৩টি হত্যাকান্ড,বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী

১২

র‍্যাবের অভিযানে অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১৩

সুনামগঞ্জে হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

১৪

ভূমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৫

চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

১৬

রাজধানীর হাতিরঝিলে তালিকাভুক্ত শীর্ষ স/ন্ত্রা/সী কাইল্যা পলাশ গু/লি/বি/দ্ধ

১৭

আন্তজেলা সাইকো সিরিয়াল অপরাধী গোলাম মোর্শেদ গ্রেপ্তার, পুলিশের কাছে স্বীকারোক্তি

১৮

নওগাঁর বদলগাছীতে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

১৯

প্রাইভেটে যাওয়ার পথে নিখোঁজ, বগুড়ায় ৭ বছর বয়সী শিশু রাকার বস্তাবন্দি লাশ উদ্ধার

২০