সর্বশেষ
||কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা||সাংবাদিকদের সহায়তায় গঠিত ‘বাছাই কমিটিতে’ বগুড়ার কালাম আজাদ||জাবির প্রক্টর পদে পরিবর্তন, দায়িত্ব নিলেন অধ্যাপক জাকির হোসেন||প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আহ্বান||চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ||রোয়াংছড়িতে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন||হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ||আকাশ-মাসউদের নেতৃত্বে কুবির বাংলা বিভাগের ভাষা-সাহিত্য পরিষদ||সোনালী আঁশ এখন সোনালী অতীত||নন্দীগ্রামে পীরপাল নিয়ে উত্তেজনায় আদালতে পাল্টাপাল্টি মামলা
বিশেষ প্রতিনিধি, প্রেস ডেস্ক বিডি
১৩ এপ্রিল ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তৈরি পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহবান

Share this news with

দেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন অব্যাহত রাখতে শিল্পে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সহযোগিতার অনুরোধ নিয়ে আজ সোমবার (১৩ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি’র সাথে মন্ত্রনালয়ে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সেলিম রহমান এবং সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান যে, চাহিদা মতো গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ার কারণে বর্তমানে কারখানাগুলোতে উৎপাদন সক্ষমতা ২৫-৩০ শতাংশ হ্রাস পেয়েছে। তিনি উল্লেখ করেন, বিশেষ করে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে লোডশেডিংয়ের বিপরীতে জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় উৎপাদন ও পণ্য শিপমেন্ট মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আবার জ্বালানি সংকটের কারনে কাঁচামালের মূল্য বৃদ্ধি ও পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় সামগ্রিক উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে।

এ পরিস্থিতিতে বিজিএমইএ প্রতিনিধিদল সংকট মোকাবেলায় কিছু সুনির্ষ্টি প্রস্তাবনা উত্থাপন করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:-

জরুরি জ্বালানি সরবরাহ: তৈরি পোশাক কারখানাসমূহে বিশেষ ব্যবস্থাপনায় ফিলিং স্টেশন থেকে দ্রুত ডিজেল সরবরাহের নিশ্চয়তা প্রদান।

গ্যাস সংযোগ ও সমবন্টন: বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পের জন্য (যাদের বয়লার সক্ষমতা ৩০০-৫০০ কেজি) জরুরি গ্যাস সংযোগ প্রদান এবং ঢাকার পার্শ্ববর্তী সকল শিল্প অঞ্চলে সমতার ভিত্তিতে গ্যাস সরবরাহের দাবি জানানো হয়।

অবকাঠামো উন্নয়ন ও অটোমেশন: দ্রুততম সময়ে অন্তত ২টি অতিরিক্ত এফএসআরইউ (FSRU) স্থাপন এবং শিল্পখাতে ইভিসি (EVC) মিটার স্থাপন প্রক্রিয়া সহজতর করার অনুরোধ করা হয়।

শুল্ক ও কর হ্রাস: আমদানিকৃত জ্বালানির উপর আমদানি ও ভোক্তা পর্যায়ে সকল প্রকার ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহার করে উৎপাদন খরচ কমানোর এবং সরকারের ভর্তুকি চাপ কমানোর প্রস্তাব করা হয়।

পরিবেশবান্ধব শিল্পায়ন নিশ্চিত করতে বিজিএমইএ এর পক্ষ থেকে সোলার প্যানেল, ইনভার্টার, ডিসি ক্যাবল এবং বিইএসএস (BESS) এর মতো অত্যাবশ্যকীয় যন্ত্রপাতির উপর বিদ্যমান উচ্চ শুল্ক (২৮.৭৩% থেকে ৬১.৮০%) কমিয়ে ১%এ নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়।

মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রী বিজিএমইএ প্রতিনিধিদলের প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে শোনেন, দেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদানের কথা বিবেচনা করে সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং জরুরি ভিত্তিতে নিকটবর্তী ফিলিং স্টেশন থেকে ডিজেল সরবরাহ করার জন্য বিজিএমইএ এর প্রদত্ত ফরমেট অনুমোদন করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা

সাংবাদিকদের সহায়তায় গঠিত ‘বাছাই কমিটিতে’ বগুড়ার কালাম আজাদ

জাবির প্রক্টর পদে পরিবর্তন, দায়িত্ব নিলেন অধ্যাপক জাকির হোসেন

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আহ্বান

চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ

রোয়াংছড়িতে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

আকাশ-মাসউদের নেতৃত্বে কুবির বাংলা বিভাগের ভাষা-সাহিত্য পরিষদ

সোনালী আঁশ এখন সোনালী অতীত

নন্দীগ্রামে পীরপাল নিয়ে উত্তেজনায় আদালতে পাল্টাপাল্টি মামলা

১০

ধুনটে ইয়াবাসহ যুবক আটক, মাদক মামলায় কারাগারে প্রেরণ

১১

ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

১২

ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

১৩

যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী

১৪

বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা

১৫

স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

১৬

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন

১৯

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!

২০