সর্বশেষ
||আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়||উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত||সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কারখানা শ্রমিক আহত||নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১||সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার||দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র||শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি বিরোধের সালিশ শেষে ছোট ভাইকে কুপিয়ে জখম, রাউজানে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

Share this news with

চট্টগ্রামের রাউজানে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ নিষ্পত্তির বৈঠক শেষ হতে না হতেই বড় ভাইয়ের নৃশংস হামলার শিকার হয়েছেন ছোট ভাই। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত ও গুরুতর জখম ছোট ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বড় ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়া মজুমদার বাড়িতে এই বর্বরোচিত ঘটনা ঘটে। আহত ছোট ভাইয়ের নাম সাদেক মজুমদার (৪৮), তিনি বেসরকারি প্রতিষ্ঠান ‘সিঙ্গার’-এর সাবেক শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ মেটাতে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাধানে পৌঁছাতে একমত প্রকাশ করেন। তবে বৈঠক শেষ করে বের হওয়ার পরপরই আকস্মিকভাবে বড় ভাই মুহাম্মদ মামুন মজুমদার ধারালো অস্ত্র নিয়ে ছোট ভাই সাদেক মজুমদারের ওপর চড়াও হন। নৃশংস এই হামলায় সাদেক মজুমদারের মাথা ফেটে যায়।

হামলার পর রক্তাক্ত অবস্থায় সাদেক মজুমদারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. মিনহাজুল আবেদীন জানান, আহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। ক্ষতস্থানে ৬টি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তাকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়।

এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বড় ভাই মামুন মজুমদারকে প্রধান আসামি করে রাউজান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িত এবং এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কারখানা শ্রমিক আহত

নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

১০

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

১১

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

১২

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৩

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

১৪

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

১৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

১৬

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১৭

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১৮

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১৯

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

২০