
শনিবার সকালে সদর উপজেলার হাজীর মোড় নামক এলাকায় দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়ক মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়।
স্থানীয়রা জানান ট্রাকের নিচে পড়ে দুমড়ে মুচরে যায় মোটরসাইকেল টি পরে ওই মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় বের করা হয়। সে একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
নিহত রিপন প্রসাদ রায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া বিড়পাড়া গ্রামের মৃত হরি প্রসাদ রায়ের ছেলে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে বিষয়টি হাইওয়ে থানাকে জানানো হলে তারাও সেখানে উপস্থিত হয়।
বোদা হাইওয়ে থানার এসআই আতাউর রহমান বলেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয় । এই ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন