সর্বশেষ
||সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজ অ্যাডমিন গ্রেপ্তার: কাতার পাঠানোর নামে লাখ টাকা আত্মসাৎ||বরগুনার বেতাগী উপজেলায় ২৭৮ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ||ষড়যন্ত্রকারীর বয়স ও ছাত্রনেতা সন্ধানের মামলার সংখ্যা সমান!||ঠাকুরগাঁওয়ে আহত নিহতদের মাঝে চেক বিতরণ||ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা||জরুরি সন্ধান প্রয়োজন: মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৫ বছর বয়সী ছাত্রী নুসরাত জাহান পায়েল||ভূল্লী উপজেলার নবগঠিত প্রথম দিনে ইউএনও খাইরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা||মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ||রামগঞ্জে স্কুল হোস্টেল থেকে ছাত্রের লাশ উদ্ধার: এলাকাবাসীর বিক্ষোভ, ভাংচুর||জবির শিক্ষক-কর্মকর্তার দুর্নীতির তদন্ত কমিটি গঠন

ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনী এলাকায় মুরগিবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় ৩৫০টি মুরগি মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা। এই ঘটনায় ট্রাকে থাকা দুই আরোহী আহত হয়েছেন এবং ট্রাক থেকে মুরগি লুটের অভিযোগ উঠেছে।

আহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মোবারক হোসেন ও সানি আহমেদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রায় ৯৫০টি লেয়ার মুরগি নিয়ে ট্রাকটি সিলেটের বিয়ানীবাজারের দিকে যাচ্ছিল। ভোর ৬টার দিকে ভানুগাছ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়দের ধারণা, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে চালক ক্লান্ত থাকায় চোখের ঘুমে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ট্রাকটি ক্ষতিগ্রস্ত হওয়ায় খাঁচায় থাকা ৩৫০টি মুরগি ঘটনাস্থলেই মারা যায়। মুরগি সরবরাহকারী মোবারক হোসেন জানান, দুর্ঘটনায় তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে, বিপদের সময়ে স্থানীয় কিছু মানুষ সহায়তা করার বদলে ট্রাক থেকে জীবিত মুরগিগুলো লুট করে নিয়ে গেছে, যা তাদের লোকসানের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আল-আমিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। মুরগি লুটের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজ অ্যাডমিন গ্রেপ্তার: কাতার পাঠানোর নামে লাখ টাকা আত্মসাৎ

বরগুনার বেতাগী উপজেলায় ২৭৮ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

ষড়যন্ত্রকারীর বয়স ও ছাত্রনেতা সন্ধানের মামলার সংখ্যা সমান!

ঠাকুরগাঁওয়ে আহত নিহতদের মাঝে চেক বিতরণ

ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা

জরুরি সন্ধান প্রয়োজন: মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৫ বছর বয়সী ছাত্রী নুসরাত জাহান পায়েল

ভূল্লী উপজেলার নবগঠিত প্রথম দিনে ইউএনও খাইরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ

রামগঞ্জে স্কুল হোস্টেল থেকে ছাত্রের লাশ উদ্ধার: এলাকাবাসীর বিক্ষোভ, ভাংচুর

জবির শিক্ষক-কর্মকর্তার দুর্নীতির তদন্ত কমিটি গঠন

১০

বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার

১১

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

১২

রুমায় কোটি টাকার সড়ক কয়েক মাসেই বেহাল

১৩

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

১৪

গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

১৫

মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ

১৬

আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৭

আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১৮

টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

১৯

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

২০