সর্বশেষ
||রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তাণ্ডব, আহত ২||রাজধানীর কদমতলীতে মাদ্রাসার বাথরুমে গলায় ফাঁস, হেফজ বিভাগের ছাত্রের মৃত্যু||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ||ধুনটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক||শুধু ডালিমে রক্ত বাড়ে? ভাঙল প্রচলিত ধারণা, জানালেন বিশেষজ্ঞরা||ধুনটে হেরোইন উদ্ধার, দুইজন গ্রেপ্তার; আদালতে প্রেরণ||‎বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার||সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা||ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার||ধুনটের জলাশয়ে নিষিদ্ধ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব
ঢামেক প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর কদমতলীতে মাদ্রাসার বাথরুমে গলায় ফাঁস, হেফজ বিভাগের ছাত্রের মৃত্যু

Share this news with

রাজধানীর কদমতলী থানার শনিআখরা জোড়া খাম্বা এলাকায় একটি মাদ্রাসার বাথরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ১২ বছর বয়সী এক হেফজ বিভাগের ছাত্রকে উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রওজাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার তৃতীয় তলার বাথরুমে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম ইসলাম (১২) বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা বাবু শেখের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ী থানার মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, মাদ্রাসার তৃতীয় তলার বাথরুমে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে নিজের পাঞ্জাবি পেঁচিয়ে নাঈম গলায় ফাঁস দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে মাদ্রাসার শিক্ষকরা তাকে দেখতে পেয়ে কদমতলী থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কদমতলী থানা পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তাণ্ডব, আহত ২

রাজধানীর কদমতলীতে মাদ্রাসার বাথরুমে গলায় ফাঁস, হেফজ বিভাগের ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ধুনটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক

শুধু ডালিমে রক্ত বাড়ে? ভাঙল প্রচলিত ধারণা, জানালেন বিশেষজ্ঞরা

ধুনটে হেরোইন উদ্ধার, দুইজন গ্রেপ্তার; আদালতে প্রেরণ

‎বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা

ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটের জলাশয়ে নিষিদ্ধ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

১০

বগুড়ায় পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ

১১

মহাদেবপুরে চুরির ঘটনায় ৩ দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৬৪ হাজার টাকার চোরাই মালামাল উদ্ধার

১২

নওগাঁর হাঁপানিয়া বাজার–বর্ষাইল–মাতাজী সড়ক প্রশস্ত করার দাবি জোরালো: প্রতিদিন চরম ভোগান্তিতে হাজারো মানুষ

১৩

ব্যবহারিক ও উন্মুক্ত পরীক্ষায় নম্বর বা ফেলের হুমকি দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

১৪

বসুন্ধরায় ডিবির অভিযান: অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, আটক চীনা নাগরিক

১৫

কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপনে জাবির হলে বিশেষ ভোজ

১৭

শ্রাবণের বিদায়বেলায় জাবিতে ‘শ্রাবণগহন’

১৮

গবেষণাপত্র প্রত্যাহারে শীর্ষে জাবি? ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ প্রকাশনা বাতিল

১৯

বদলগাছীতে ইউএনওর স্বাক্ষর জাল, ৬০ হাজার টাকা তুলতে গিয়ে ধরা মুয়াজ্জিন

২০