ঢামেক প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশিবাজার সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, ছাত্রদলের দুই নেতা আহত

Share this news with

রাজধানীর চকবাজার থানাধীন বকশিবাজার সরকারি আলিয়া মাদ্রাসার অভ্যন্তরে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০)। তাঁর বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। অপর আহত ব্যক্তি নেছার উদ্দিন রাব্বি (২৭), যিনি লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব। তাঁর বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে সরকারি আলিয়া মাদ্রাসার অভ্যন্তরে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সময় তারা আহত হন। পরে সহপাঠী সাব্বির তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

বর্তমানে আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

১

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

৩

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

৫

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

৬

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

৭

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

৮

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

৯

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

১০

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

বগুড়ায় ভোগ মহোৎসব ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বাদশা

১২

পানির পাম্প চুরিতে বাধা, বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

১৩

এসআরবি-১২ কোম্পানির অভিযানে ইয়াবা জব্দ: বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

১৪

সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে ঢাকা মহানগরীর কর্মীদের প্রতি গোলাম পরওয়ারের আহ্বান

১৫

বগুড়া শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৬

ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও প্রকাশের অভিযোগে যুবক ঢাকায় গ্রেপ্তার

১৭

শেরপুরে শিক্ষার মানোন্নয়নে ইউএনওর তদারকি, ৩২ বিদ্যালয়ে ফুটবল বিতরণ

১৮

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

১৯

মিথ্যা মামলায় সাংবাদিক কারাবন্দি, সিপিজের হস্তক্ষেপ চাইল বিএমএসএফ

২০