
‘সাইবার সুরক্ষা আইন ২০২৬: নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাকস্বাধীনতা দমন?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আনুমানিক ১৫ থেকে ২০ জন অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ার, লেখক ও সাংবাদিক আব্দুল আসাদ এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত রয়েছেন।
সেমিনারে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬’-এর বিভিন্ন দিক, সাইবার নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং বাকস্বাধীনতার ওপর সম্ভাব্য প্রভাবসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন