
হাম ও ডেঙ্গুতে মানুষের মৃত্যু এবং এসব রোগের বিস্তার রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক মুক্তফ্রন্ট।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিট থেকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা হাম ও ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং আক্রান্তদের চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।
কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এ উদ্দেশ্যে সমাবেশ শেষে গণতান্ত্রিক মুক্তফ্রন্টের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাবে বলে জানা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক মুক্তফ্রন্টের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, আরসিএলবির সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা।
মন্তব্য করুন