
ভারতের সঙ্গে সম্পাদিত সকল ‘অসম চুক্তি’ অবিলম্বে প্রকাশ ও বাতিলের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ করছে জাতীয় বিপ্লবী পরিষদ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে আয়োজকরা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত বিভিন্ন চুক্তি ও সমঝোতার বিষয় জনসম্মুখে প্রকাশ এবং যেসব চুক্তিকে তারা ‘অসম’ হিসেবে দাবি করছেন, সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন।
কর্মসূচিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইমন, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক তাওহীদ ওয়াহেদ এবং সংগঠনটির সহকারী সদস্যসচিব মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
সমাবেশে আয়োজক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন