সর্বশেষ
||cw-check-https://test.com/||নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১||সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার||দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র||শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ||মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪||বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা
মো: আব্দুল কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণদের কণ্ঠে দুর্নীতিবিরোধী বার্তা

Share this news with

নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি দলের ২৪ জন শিক্ষার্থী দুটি গ্রুপে অংশ নেন। বিতর্কের বিষয় ছিল দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন ও আইনের প্রয়োগের গুরুত্ব। পক্ষে ও বিপক্ষে অংশ নেওয়া শিক্ষার্থীরা তথ্য-উপাত্ত ও যুক্তির মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এর নেতিবাচক প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও যুক্তিনির্ভর উপস্থাপনায় প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিযোগিতায় মনোহরদী শাহীন ক্যাডেট ও বৃত্তি একাডেমির বিপক্ষ দল প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও বিপক্ষ দলনেতা সামিয়া ইসলাম মনিকা।

প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহম্মদ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজিব, মনোহরদী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোসাদ্দেকুর রহমান খান এবং সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকেরা।

বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মনোহরদী সরকারি কলেজের প্রভাষক খলিলুর রহমান, সরদার আছমত আলী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, দশদোনা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন টিটু, শুকুন্দী নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন, বীরগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বাকি বিল্লাহ এবং পূর্ব চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরে আলম মাসুম।

আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

cw-check-https://test.com/

নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

১০

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

১১

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

১২

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

১৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

১৪

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১৫

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১৬

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১৭

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

১৮

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

১৯

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

২০