সর্বশেষ
||নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন||মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল||নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা||ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ||রুমার দুর্গম পাড়ায় হামের ভয়াবহ বিস্তার: দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইসহ মৃত ৭||গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা||দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন||আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা||জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল||সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির
মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
১২ জুন ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদিতমারী উপজেলায় ২০দিনের ব্যাবধানে ০৩টি হত্যাকান্ড,বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী

Share this news with

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাত্র ২০ দিনের ব্যবধানে সংঘটিত তিনটি আলোচিত হ’ত্যাকাণ্ড ঘিরে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। একের পর এক প্রাণহানির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এতে উত্তাল হয়ে পড়ছে আদিতমারী উপজেলা।

সর্বশেষ ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ী গ্রামের উজ্জ্বল মিয়া (২৬) গত ০২ জুন জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় গুরুতর আহত হন। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৯ জুন তিনি মারা যান। এ ঘটনায় আদিতমারী থানায় হ’ত্যা মামলা দায়ের করা হলেও এখনো কোনো আসামি গ্রে’প্তার হয়নি বলে অভিযোগ রয়েছে।

উজ্জ্বল মিয়া হ’ত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (১১ জুন) লালমনিরহাট শহরের মিশন মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এতে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী অংশ নিয়ে জড়িত দের দ্রুত গ্রে’প্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপিও প্রদান করা হয়।
এর আগে ৮ জুন আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিয়াকত আলী লাদেন(১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হ’ত্যার অভিযোগ ওঠে।এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা টানা দুই দিন মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে অভিযুক্তদের গ্রে’প্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আরও আলোচিত ঘটনা ঘটে গত ২৩ মে। ঈদ উদযাপন উপলক্ষে বাবার বাড়িতে আসা স্বপ্না বেগম (৫০) নামে এক বিধবা নারীর মরদেহ দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলেও এখনো হত্যার রহস্য উদঘাটন কিংবা জড়িতদের শনাক্ত করার বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতির তথ্য প্রকাশ্যে আসেনি।
স্থানীয়দের প্রশ্ন, আলোচিত এসব ঘটনার তদন্ত কোন পর্যায়ে রয়েছে? প্রকৃত অপরাধীরা কবে আইনের আওতায় আসবে? বিশেষ করে স্বপ্না বেগম হ’ত্যাকাণ্ডের রহস্য উদঘাটন নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,”প্রতিটি ঘটনার তদন্ত চলমান রয়েছে। এখনো কাউকে গ্রে’প্তার করা সম্ভব না হলেও জড়িতদের গ্রে’প্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”
একের পর এক আলোচিত হ’ত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সচেতন মহলের দাবি, আধুনিক প্রযুক্তি, ফরেনসিক তদন্ত এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল

নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

রুমার দুর্গম পাড়ায় হামের ভয়াবহ বিস্তার: দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইসহ মৃত ৭

গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

১০

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

১১

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা

১২

ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা

১৩

গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা

১৪

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

১৫

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

১৬

গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম

১৭

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

১৮

‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

১৯

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র

২০