
জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার—বন্ধ হোক নারীর ওপর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জুলাই অভ্যুত্থান, নারীর অধিকার, নারীর ওপর সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত রয়েছেন—আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সদস্য রুবি আমাতুল্লা, সদস্য ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির এবং সদস্য এ কে এম ফাহিম মাসরুর।
সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, মানবাধিকার সুরক্ষা এবং নারীর অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরছেন।
মন্তব্য করুন