সর্বশেষ

হোসেনপুরে এ বছর বেড়েছে ভুট্টা চাষ

কিশোরগঞ্জের হোসেনপুরে এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ধান, গমের চেয়ে ভুট্টা আবাদে খরচ কম এবং লাভজনক হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে মনোযোগ দিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সিদলা, জিনারী, গোবিন্দপুর, সাহেদল, আড়াইবাড়িয়া, পুমদীতে  মাঠে-মাঠে ভুট্টার আবাদ গত বছরের চেয়ে অনেক বেশি হয়েছে৷ ভুট্টা চাষে খরচ কম৷ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি দেখা গেছে। ভুট্টা থেকে মাছ ও মুরগির খাদ্য উৎপাদন এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বাড়ছে।

সিদলা ইউনিয়নের কৃষক হাসেন আলী জানান, “অন্যান্য ফসলের পাশাপাশি গত বছর ভুট্টা চাষ করেছিলাম। ভালো দাম পাওয়ায়, এ বছর ভুট্টার চাষ বাড়িয়েছি। বৃষ্টির কারনে হালকা থমকে পড়েছি। তারপরেও যদি ভুট্টার দাম ঠিক থাকে তাহলে এ বছরেও বেশ লাভবান হবো।

জিনারীর চাষি শরাফত আলী বলেন, ভুট্টা বিক্রি করা, কাঁচা পাতা গবাদিপশুকে খাদ্য হিসেবে খাওয়ানো এবং গাছ শুকিয়ে লাকড়ি হিসেবে ব্যবহার করা যায়। ভূট্টা চাষের খরচ খুবই সীমিত ও সহজ। রোগ বালাই এর ঝুঁকি খুব কম।

এ বিষয়ে হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোহসীন জানান, এ বছর উপজেলায় ১ হাজার ২১০ হেক্টর ভুট্রা চাষ করা হয়েছে। গত বছর ছিলো ৭ শত ৭০ হেক্টর, সে তুলনায় এ বছর বেড়েছে ৩৪০ হেক্টর।

তিনি আরো বলেন, “আমরা বরাবরই কৃষকদের ভুট্টা চাষে প্রণোদনা দিয়ে আসছি। ভুট্টা চাষে লাভ বেশি, খরচ কম। তা ছাড়া জমি পড়ে থাকার চেয়ে আমরা কৃষকদের ভুট্টা চাষে আগ্রহী করছি। এতে তারাও অনেক বেশি লাভের মুখ দেখছেন। ভুট্টার ফলন ঘরে ওঠাতেও আমরা বিভিন্ন কাটার মেশিন তাদের বিনামূল্যে হস্তান্তর করেছি। আশাকরি এ বছরও অধিক লাভের  মুখ দেখবেন এখানকার ভুট্টা চাষিরা। এ উপজেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে সোনালি ফসল ভুট্টা।

তিনি আরও জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেয়া হয়েছে বিনা মূল্যে সার ও বীজ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ও পোকা মাকড়ের আক্রমণ কম হওয়ায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে এ বছর বেড়েছে ভুট্টা চাষ

বগুড়ায় ট্রাকের নিচে প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা

আটোয়ারীতে অনলাইন জুয়ারু আটক: সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা

ছাত্রদল নেতা কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী কর্মসূচি পালন

মাদক সেবনের অপরাধে ধুনটে দুই যুবকের কারাদণ্ড

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

ভয়, স্বপ্ন আর সম্ভাবনাকে জয়: রাবিতে নবীনদের আগমন

ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

মতিঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যুবক

চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ’ শুরু: লক্ষ্য নিরাপদ ও সমৃদ্ধ বন্দর

১০

মান্দায় ৩০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার

১১

ইবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির যাত্রা শুরু, নেতৃত্বে জুবাইর-খাদেমুল

১২

চোরাচালানের দাপটে কোণঠাসা মসলার বাজার: লোকসানের মুখে বৈধ আমদানিকারকরা

১৩

চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হাইকোর্টে: অন্য ৪ মামলার রায় সোমবার

১৪

পাহাড়তলীতে শাওন খুনের মূল হোতা র‍্যাবের জালে

১৫

সেতুটি ৮টি পিলার নিয়ে দাঁড়িয়ে নেই কোন রাস্তা!

১৬

মৌলভীবাজারে পৌর মার্কেটের নবনির্মিত ভবনের প্রথম তলা’র উদ্বোধন

১৭

মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ

১৮

বগুড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সমাপ্ত, বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়নদের উচ্ছ্বাস

১৯

বগুড়ায় নবজাতকের গলা কেটে হত্যার অভিযোগ, মা-স্বামী আটক

২০