আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

Share this news with

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন, দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ পদত্যাগ করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনে সমর্থকদের সামনে বক্তব্য দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি।

পদত্যাগের পর ভুচিচের দায়িত্ব সাময়িকভাবে জাতীয় সংসদের স্পিকার আনা ব্রনাবিচের হাতে যাওয়ার কথা। দেশটির নিয়ম অনুযায়ী, এরপর নির্ধারিত সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে।

তবে প্রেসিডেন্ট পদ ছাড়লেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না ভুচিচ। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য আগাম সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) হয়ে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে তার। তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক সুযোগ না থাকায় তিনি এবার সরকারপ্রধানের পদকে সামনে রেখেছেন।

সার্বিয়ায় ভুচিচবিরোধী আন্দোলনের সূত্রপাত ২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ শহরের রেলস্টেশনের একটি ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনার পর। ঘটনাটিকে কেন্দ্র করে অবকাঠামো নির্মাণে অনিয়ম, জবাবদিহি ও দুর্নীতির অভিযোগ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরে সেই আন্দোলনে শিক্ষক, শ্রমিক, কৃষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের দাবিও বিস্তৃত হয়। দুর্ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের জবাবদিহির পাশাপাশি আগাম নির্বাচনের দাবিও সামনে আসে। আন্দোলনকারীদের সঙ্গে সরকারের উত্তেজনা বাড়তে থাকায় বিভিন্ন সময়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ নিয়ে অভিযোগ ওঠে।

এরই মধ্যে সেপ্টেম্বরে ভুচিচ আগাম সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ২৫ অক্টোবর ভোটগ্রহণের পাশাপাশি তার পদত্যাগ দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের পথও খুলে দিয়েছে।

২০১৭ সালে প্রথমবার সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন ভুচিচ। এর আগে ২০১৪ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ ও ২০২২ সালে নির্বাচিত হওয়ার পর এক দশকেরও বেশি সময় ধরে সার্বিয়ার রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন।

ভুচিচের পদত্যাগের মধ্য দিয়ে সার্বিয়ার রাজনীতিতে নতুন একটি নির্বাচনী অধ্যায় শুরু হলো। এখন ২৫ অক্টোবরের সংসদ নির্বাচন এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটিই সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

১

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

২

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

৪

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

৫

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

৬

৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

৭

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল

৮

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার

৯

কুড়িগ্রামে সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাওয়াতী সমাবেশ

১০

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ?

১১

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১২

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

১৩

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

১৪

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

১৫

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

১৬

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

১৮

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

১৯

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

২০