আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে হামিদ বোভার্দ

Share this news with

ইরানের তেলমন্ত্রী মহসিন পাকনেজাদ পদত্যাগ করেছেন। রোববার (৪ অক্টোবর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আনাদোলু।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহেদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে তেল মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম সচল রাখতে হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে ঠিক কী কারণে পাকনেজাদ পদ ছাড়লেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল খাত যখন বড় ধরনের চাপের মধ্যে রয়েছে, তখনই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে এই পরিবর্তন এলো।

নতুন ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বোভার্দ এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (NIOC) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইরানের তেলক্ষেত্র পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে শনিবার (৩ অক্টোবর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, সমুদ্রে ইরানের আর কোনো তেলবাহী জাহাজ অবশিষ্ট নেই এবং চলতি সপ্তাহে দেশটির তেল খাত থেকে কোনো রাজস্ব আসবে না।

গত ২৫ আগস্ট ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কর্মসূচির ঘোষণা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওয়াশিংটনের ঘোষিত এই কর্মসূচির লক্ষ্য ছিল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে ইরানকে আরও বিচ্ছিন্ন করা।

সূত্র: তাসনিম, আনাদোলু

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় যুবদল নেতা জিসান হত্যা: দুই আসামি গ্রেপ্তার, নোহা জব্দ

১

ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে হামিদ বোভার্দ

২

রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

৩

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

৪

‎কুবি-বিসিক চুক্তির প্রথম কার্যক্রম শুরু, ৪১ শিক্ষার্থীকে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

৫

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা

৭

ফেনীতে চেকপোস্টে ট্রাকের চাপায় এসআরবি কর্মকর্তা নিহত

৮

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

৯

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

১০

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, নতুন ভবন চান জাবির ব্যবসায় শিক্ষার্থীরা

১১

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

১২

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

১৩

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

১৪

ধুনটে নেপিয়ার ঘাস চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনীতি, লাভবান খামারিরাও

১৫

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

১৬

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

১৭

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১৮

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৯

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

২০