গোবিপ্রবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের নিরাপত্তা উপেক্ষা করে ফুটবল দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

Share this news with

গোপালগঞ্জে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করলেও ক্যাম্পাসে অবস্থান না করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭-এর খেলা দেখতে গেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে যান। এর আগে ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই দিন বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার পরিবর্তন করে মুক্তিযুদ্ধ চত্বরের ব্যানার লাগানো এবং পরে সেটি খুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরবর্তী সময়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ দাবি করেন।

এর মধ্যে ১৭ নভেম্বর রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় জরুরি রিজেন্ট বোর্ড সভায় দুই দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর করে আগের নামসংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এবং প্রশাসনকে আগেই অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে উপাচার্যের ক্যাম্পাসে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে কয়েক দিন ধরে প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবিও জানানো হয়েছে। কিন্তু সংকটপূর্ণ সময়ে উপাচার্য ক্যাম্পাসে অবস্থান না করে বাইরে চলে গেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল, তিনি তাঁদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অবস্থান করবেন।

তিনি আরও বলেন, প্রধান ফটকে ব্যানার পরিবর্তনের ঘটনায় শিক্ষার্থী ও ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সংকটের সময় উপাচার্য ক্যাম্পাসে উপস্থিত না থাকলে তাঁকে আর ক্যাম্পাসে দেখতে চান না বলে অনেকে জানিয়েছেন।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে ফারুক খন্দকার বলেন, এখন পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কর্মসূচি নেওয়া হয়নি। তবে শিক্ষার্থীদের নিয়ে সতর্ক অবস্থানে থাকবেন তাঁরা। কেউ যেন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়েও নজর রাখা হবে।

অন্যদিকে, গত দুই দিন ধরে ক্যাম্পাসের বাইরে অবস্থানের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জানান, ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ২৯৮তম সভায় অংশ নিতে তিনি ক্যাম্পাসের বাইরে রয়েছেন।

তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, গত ১৭ নভেম্বর রাতেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য সচিব মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত নোটিশে সভাটি বাতিল করা হয়েছে। সভা বাতিলের পরও কেন তিনি ক্যাম্পাসের বাইরে রয়েছেন, জানতে চাইলে উপাচার্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন।

এদিকে, উপাচার্যের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, একের পর এক নিরাপত্তাঝুঁকি তৈরি হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। প্রধান ফটকে ব্যানার টাঙানোর ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তিনি পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাঁকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে ককটেল বিস্ফোরণ

১

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২

শিক্ষার্থীদের নিরাপত্তা উপেক্ষা করে ফুটবল দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

৩

ধুনটে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল চার মোটরসাইকেল

৪

রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

৫

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকাসহ তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

৬

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৭

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৮

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

৯

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

১০

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১১

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

১২

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

১৩

বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৪

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

১৫

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৬

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, ইউপি সদস্যের লাশ হস্তান্তর

১৭

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১৮

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ১

১৯

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

২০