উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

Share this news with

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করেছেন মধু পূর্ণিমা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় নানা আয়োজনে অংশ নেন দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

মধু পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে শত শত ভক্তের সমাগম ঘটে। পুণ্যলাভের আশায় তারা ভিক্ষুদের মধু, ফলমূল, মধু মিশ্রিত পায়েস ও ছোয়াইংসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দান করেন। পাশাপাশি ধর্মীয় প্রার্থনা ও পূজা-অর্চনায় অংশ নিয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

বান্দরবান শহরের রাজগুরু বৌদ্ধ বিহারেও মধু পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। বিহারাধ্যক্ষ কেতু মথাথের ধর্মদেশনা দেন। এতে দায়ক-দায়িকা, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সন্ধ্যায় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্যে সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ প্রজ্বালন, ধর্মীয় সভা ও বুদ্ধ-কীর্তনসহ নানা কর্মসূচি পালন করা হয়। একইভাবে জেলার বিভিন্ন উপজেলাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মধু পূর্ণিমা উদযাপন করা হয়।

বৌদ্ধ ধর্মীয় কাহিনি অনুযায়ী, গৌতম বুদ্ধ বর্ষাকালীন সময়ে পারিলেয়্য বনে অবস্থানকালে একটি হাতি নিয়মিত তাঁকে ফলমূল দান করত। একসময় একটি বানর মৌচাক এনে বুদ্ধকে দান করতে গেলে মৌচাকে ছানা ও ডিম থাকায় তিনি তা গ্রহণ করেননি। পরে বানরটি মৌচাক পরিষ্কার করে পুনরায় মধু দান করলে বুদ্ধ তা গ্রহণ করেন।

পারিলেয়্য বনে হাতির সেবা ও বানরের মধু দানের এই ঘটনাকে স্মরণ করেই ভাদ্র পূর্ণিমার দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে ‘মধু পূর্ণিমা’ হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালিত হওয়ায় এটি ‘ভাদ্র পূর্ণিমা’ নামেও পরিচিত।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

২

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৩

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৪

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

৫

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

৬

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

৭

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

৮

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

৯

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১০

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১১

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১২

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৩

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৪

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১৫

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

১৬

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

১৭

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৮

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

১৯

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

২০