সর্বশেষ
||জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা||রাজধানীর জিরো পয়েন্টে অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী||বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন||ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ||রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ||বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার||বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২||ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি||ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন
উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন

Share this news with

নানা বাধা-বিপত্তি, অনিশ্চয়তা ও শেষ মুহূর্তের নানা নাটকীয়তার মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। রোববার (৯ আগস্ট) ঐতিহাসিক রাজার মাঠে বিভিন্ন জাতিসত্তার মানুষের অংশগ্রহণে দিবসটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী পোশাকের বর্ণিল উপস্থিতি, ম্রো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্লুং বাঁশির সুর, প্রতিবাদী স্লোগান ও বক্তাদের বক্তব্যে মুখর হয়ে ওঠে রাজার মাঠ।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে প্রথমে অনুষ্ঠান আয়োজনের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছিল কেএসআই মিলনায়তন। সেখানে অনুষ্ঠানের অনুমতিও দেওয়া হয়েছিল। পরে সেই অনুমতি বাতিল করা হয়। এরপর টাউন হল ব্যবহারের অনুমতি পাওয়া গেলেও অনুষ্ঠান শুরুর মাত্র ১২ ঘণ্টা আগে সেটিও বাতিল করা হয়।

এ অবস্থায় শেষ পর্যন্ত কোনো অনুমতির অপেক্ষা না করে ঐতিহাসিক রাজার মাঠে অনুষ্ঠান আয়োজন করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে বক্তারা এসব ঘটনার কথা তুলে ধরে প্রশ্ন করেন, একটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও অধিকারভিত্তিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কেন বারবার বাধা সৃষ্টি করা হবে। তাঁরা বলেন, নানা প্রতিকূলতা থাকলেও নিজেদের পরিচয়, সংস্কৃতি ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ থেকে মানুষকে বিরত রাখা যাবে না।

এদিকে অনুষ্ঠান চলাকালে রাজার মাঠ ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও করেন আয়োজকেরা। বিষয়টি নিয়েও অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করা হয়।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও অনুষ্ঠানে মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন জাতিসত্তার মানুষের উপস্থিতি, প্লুং বাঁশির সুর ও অধিকার আদায়ের দাবিতে দেওয়া স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাধা ও অনিশ্চয়তা থাকলেও নিজেদের পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার আন্দোলন থেমে থাকবে না। তাঁরা সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতিসত্তাগুলোর অধিকার এবং মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।

বান্দরবান সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক পৌর কাউন্সিলর ক্য সা মং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাস্টার।

লেখক ও চলচ্চিত্রকার ডা. মং ঊষা থোয়াইয় সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মেন রুং ম্রো, আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক কৃপা ত্রিপুরা, রিপন চক্রবর্তী, জিরকুম সাহু ও উছোমং মারমা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা

রাজধানীর জিরো পয়েন্টে অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন

ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

১০

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

১১

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

১২

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

১৩

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

১৪

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

১৫

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

১৬

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

১৭

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

১৮

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১৯

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

২০