তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

ছবি—দৌলতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত।

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুরে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়া।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার অতিরিক্ত উপপরিচালক ওয়াহিদুজ্জামান, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, দৌলতপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার ফারিহা তানজুম স্বর্ণা।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ’র পরিচালনায় কর্মশালায় উপজেলার কৃষি উন্নয়ন, টেকসই কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন।

বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষি খাতের সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির পাম্প চুরিতে বাধা, বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

১

এসআরবি-১২ কোম্পানির অভিযানে ইয়াবা জব্দ: বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

২

সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে ঢাকা মহানগরীর কর্মীদের প্রতি গোলাম পরওয়ারের আহ্বান

৩

বগুড়া শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

৪

ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও প্রকাশের অভিযোগে যুবক ঢাকায় গ্রেপ্তার

৫

শেরপুরে শিক্ষার মানোন্নয়নে ইউএনওর তদারকি, ৩২ বিদ্যালয়ে ফুটবল বিতরণ

৬

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

৭

মিথ্যা মামলায় সাংবাদিক কারাবন্দি, সিপিজের হস্তক্ষেপ চাইল বিএমএসএফ

৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৯

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

১০

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

১১

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১২

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

১৩

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

১৪

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

১৫

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

১৬

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

১৭

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১৮

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১৯

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০