সর্বশেষ
||কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার||মুগ্ধতায় ভরা সবুজের সমারোহ “বেকি লেক”||হোসেনপুরে গ্রাম আদালত সমন্বয় সভা অনুষ্ঠিত||তারাগঞ্জে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল নির্মাণে অনিয়মের অভিযোগ||আটোয়ারীতে পাল্টেছে চিত্র: তেলের সংকট নেই, পাম্পে তেল থাকলেও নেই ক্রেতা||বাবার মৃত্যুতে থমকে গেছে শৈশব: ১৪ বছরের অপূর্বর কাঁধে সংসারের বোঝা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন||আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক||ধুনটের মালোপাড়া গুচ্ছ গ্রাম: সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদক কেনাবেচার হাট||লালমনিরহাটে স্বামী-স্ত্রী দু‘জন দু’জনার গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ||দৌলতপুরে বিজিবির অভিযানে সিঙ্গেল শুটার পিস্তলসহ ভারতীয় মাদক জব্দ

আওয়ামীপন্থী শিক্ষকদের নেতৃত্বে শাট ডাউন ববি, ‎স্থবির একাডেমিক কার্যক্রম

Share this news with

‎শিক্ষকদের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) তে চলছে একাডেমিক শাট ডাউন। দীর্ঘদিন একাডেমিক শাট ডাউনের কারনে স্থবির হয়ে পড়েছে ববির একাডেমিক কার্যক্রম। পাশাপাশি আন্দোলনরত শিক্ষকরা প্রশাসনিক কর্মকর্তাদের চাপ দিয়ে প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখতে বাধ্য করেছেন বলে ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। যার কারনে একাডেমিক কার্যক্রম এর পাশাপাশি স্থবির হয়ে পড়েছে ববির প্রশাসনিক কার্যক্রমও।

‎আন্দোলনের কার্যক্রম এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যারা শিক্ষকদের পদোন্নতির দাবিতে শাটডাউন দিয়ে বিশ্ববিদ্যালয়ে স্থবির অবস্থায় নিয়ে এসেছেন তারা বেশির ভাগই বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

‎২০২৪ সালের ৪ আগস্ট। যখন সারা দেশে ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল আওয়ামীপন্তী শিক্ষক ১ ঘণ্টা ৩০ মিনিটের এক দীর্ঘ অনলাইন (জুম) মিটিং করেন। সেখানে তারা আলোচনা ও পরিকল্পনা করেন কিভাবে ছাত্রদের আন্দোলন থেকে সরানো যায়। সেই মিটিংয়ের ফাঁস হওয়া বক্তব্য থেকে জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ঘৃণা’ জানানো এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশই ছিল তাদের মূল এজেন্ডা।

‎প্রকাশিত ভিডিও তে দেখা যায়, তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী সেই সভায় বলেছিলেন, “শিক্ষার্থীদের ঘোষিত এক দফার কোনো যৌক্তিকতা নেই। আমি এই আন্দোলনে যারা নেমেছে তাদের ঘৃণা করি। আমরা সবাই আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আজ আমাদের সময় এসেছে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর।”

‎মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম আন্দোলনরত শিক্ষার্থীদের সরাসরি হুমকি দিয়েছিলেন। শিক্ষার্থীদের ওপরে ছাত্রলীগ দিয়ে হামলা চালিয়েছিলেন তৎকালীন প্রক্টরের দায়িত্ব থেকে এই ড. আবদুল কাইউম। তিনি বলেছিলেন, আন্দোলনের নামে সরকার হঠানোর পরিকল্পনাকে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। এমনকি আন্দোলনকারীরা তার নিজের শিক্ষার্থী হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। হলের প্রতিটা রুমে গিয়ে শিক্ষার্থীদের  হুমকি ও হল ছাড়ার নিদর্শন দেয়।”

‎লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ইসরাত জাহান লিজা বলেছিলেন, “কোনোভাবেই আমরা এক দফার সাথে একমত নই। শেখ হাসিনাই আমাদের একমাত্র ভরসা। আমি মনে করি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এমন কেউ নেই যে এই বিষয়ে দ্বিমত পোষণ করবে।

‎এ ছাড়াও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষেও অনেক শিক্ষককে জনসংযোগে অংশগ্রহণ করতে দেখা গেছিলো বলে অভিযোগ ও কিছু তথ্য প্রমান প্রতিনিধির হাতে এসেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

মুগ্ধতায় ভরা সবুজের সমারোহ “বেকি লেক”

হোসেনপুরে গ্রাম আদালত সমন্বয় সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল নির্মাণে অনিয়মের অভিযোগ

আটোয়ারীতে পাল্টেছে চিত্র: তেলের সংকট নেই, পাম্পে তেল থাকলেও নেই ক্রেতা

বাবার মৃত্যুতে থমকে গেছে শৈশব: ১৪ বছরের অপূর্বর কাঁধে সংসারের বোঝা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

ধুনটের মালোপাড়া গুচ্ছ গ্রাম: সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদক কেনাবেচার হাট

লালমনিরহাটে স্বামী-স্ত্রী দু‘জন দু’জনার গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

দৌলতপুরে বিজিবির অভিযানে সিঙ্গেল শুটার পিস্তলসহ ভারতীয় মাদক জব্দ

১০

কর্তৃপক্ষের স্বাক্ষর নেই, ঢাবির বিপক্ষে মাঠে নামার আগেই হারল ববি

১১

লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, সদস্য আহত

১২

জকসুর পরিবহন সম্পাদকের দাবিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন

১৩

লালমনিরহাটে ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

১৪

মিঠাপুরে তহশীলদারের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ

১৫

বান্দরবানে নতুন করে ৮ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক আটক

১৬

ইবির নাট্য সংগঠন থিয়েটারের নেতৃত্বে প্রণয় ও যুক্তা জ্যোতি

১৭

কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

১৮

গভীর রাতে অগ্নিকাণ্ড: রাউজানে ৫ বসতঘরসহ পুড়ল কোরবানির ৭ গরু

১৯

আওয়ামীপন্থী শিক্ষকদের নেতৃত্বে শাট ডাউন ববি, ‎স্থবির একাডেমিক কার্যক্রম

২০