
বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি, কাজের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারে ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল কাদির বাবুল, আসাদ ও স্বপন মিয়া। তারা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সভাপতি আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করে চলেছেন। এ কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে নেতাকর্মীরা দাবি করেন।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা অভিযোগের ভিত্তিতে দ্রুত সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহারের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তদন্ত করে সত্যতা পান, তাহলে সাংগঠনিকভাবে যে কোনো সিদ্ধান্ত নিলে আমি তা মেনে নেব।
উল্লেখ্য, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এবারের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন