
বরগুনার আমতলী উপজেলায় কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় চলতি বছর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ৬৭০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ৩০ হাজার কেজি জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল এর সভাপত্বিতে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে গাছের চারা ও সার তুলে দেন প্রধান অতিথি আমতলী উপজেলা (ভারপ্রাপ্ত) ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আলহাজ্ব মো. আশরাফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রীস আলী, বন কর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, গনমাধমকর্মী সহ উপজেলার প্রান্তিক কৃষক।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল জানান, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় আমতলী উপজেলার ৬ হাজার ৬৭০ জন কৃষকের মধ্যে নারিকেল, আম, জাম, লেবু, আতা, শরিফা, কাঠাল, লিচু অর্জুন, মেহগিনি, রেন্টিসহ বিভিন্ন ধরনের ঔষধি গাছের চারা, গাছ রোপনের খুটি ও ৩০ হাজার কেজি জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
মন্তব্য করুন