মো: মেহেদী হাসান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে সরকারি উদ্যোগে ধান-চাল ও গম সংগ্রহ শুরু

Share this news with

নওগাঁর আত্রাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) চত্বরে ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস এবং স্থানীয় কৃষক মাসুদ রানা ও মো. কায়কোবাদ প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আত্রাইয়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ করা হবে। এর মধ্যে অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৫৫ মেট্রিক টন ধান এবং চুক্তিবদ্ধ ডিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ১৬৩ মেট্রিক টন চাল ৪৯ টাকা কেজি দরে ৭ হাজার ১০০ মেট্রিক টন গম নেওয়া হবে।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

​উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, প্রান্তিক কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে। ডিজিটাল পদ্ধতিতে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করায় প্রকৃত কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরকারি গুদামে তাদের ফসল বিক্রি করতে পারছেন। এতে কৃষকরা সরাসরি লাভবান হচ্ছেন এবং গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

১০

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১১

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১২

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১৩

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৫

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৬

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৭

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৯

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

২০