মোঃ মোস্তাফিজুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

Share this news with

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাধারণ শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) নোবিপ্রবি শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আজ এ কর্মসূচি পালন করছেন। তারই অংশ হিসেবে নোবিপ্রবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছাত্র-জনতার অংশগ্রহণে মাত্রই দেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা একটি নির্বাচান পেয়েছি। যেখানে দুই-তৃতীয়াংশ ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। সরকার সকলের মতামতকে প্রাধান্য দিয়ে জাতীয় সংসদসহ প্রতিটি জায়গায় গণতান্ত্রিক বিধিব্যবস্থার পুনর্বহাল এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরিতে সক্ষম হয়েছে। তবে সম্পতি আমরা লক্ষ্য করছি যে, একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে। এ ধরনের কর্মকাণ্ড আমরা সাধারণ শিক্ষকরা মেনে নিতে পারছি না। দেশের শান্তিপ্রিয় জনগণ তাদের ম্যান্ডেটের মাধ্যমে রাজনৈতিক পালাবদল ঘটাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিগত ১৭ বছর এ ধরনের কোনো গণতান্ত্রিক নির্বাচন আমরা প্রত্যক্ষ করিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ উত্তরণের পর চব্বিশের সেই পরাজিত শক্তি দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং মতপ্রকাশের নামে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। আপনাদের সৎ সাহস থাকলে জনগণের কল্যাণে কাজ করুন, জনগণই সিদ্ধান্ত নেবে এ রাষ্ট্র কাদের হাতে নিরাপদ।

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। এ শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবো। বক্তব্যে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন এবং দেশব্যাপী সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জনান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।

নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান প্রমুখ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

১

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

২

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৩

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

৪

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

৫

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

৬

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

৭

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

৯

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

১০

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

১১

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

১২

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

১৩

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

১৪

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

বগুড়ায় ভোগ মহোৎসব ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বাদশা

১৬

পানির পাম্প চুরিতে বাধা, বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

১৭

এসআরবি-১২ কোম্পানির অভিযানে ইয়াবা জব্দ: বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

১৮

সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে ঢাকা মহানগরীর কর্মীদের প্রতি গোলাম পরওয়ারের আহ্বান

১৯

বগুড়া শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

২০