উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার

Share this news with

বান্দরবানের সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহায়তা প্যাকেজ এবং ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ শুরু করেছে ব্র্যাক।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বান্দরবান শিশু একাডেমির মুক্তমঞ্চে ব্র্যাক ব্যাংকের অর্থায়নে এ সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি মুহাম্মদ খাইরুল বাশার, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু এবং ব্র্যাক ব্যাংক বান্দরবান শাখার অফিসার ইনচার্জ অনুপ মহাজন। সভাপতিত্ব করেন ব্র্যাকের সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক (দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা) মো. ফরহাদ হোসেন।

প্রতিটি পরিবারকে ১৪ কেজি চাল, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মটর বা মুগ ডাল, ১ কেজি সুজি, ১ কেজি বিস্কুট, ১ কেজি পেঁয়াজ, ১০টি ওআরএস (স্যালাইন), ৫ লিটার বিশুদ্ধ পানি এবং সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ১ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, জুলাই মাসের আকস্মিক বন্যায় বান্দরবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য পরিবার খাদ্য, ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্র্যাকের এই সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের লক্ষ্যে ঘরবাড়ি মেরামত, জীবিকা পুনরুদ্ধার, কৃষি উপকরণ সহায়তা এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

পুলিশ সুপারের প্রতিনিধি মুহাম্মদ খাইরুল বাশার বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনরুদ্ধারে সহায়ক হবে।

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু বলেন, গণমাধ্যম দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ব্র্যাক ব্যাংকের অফিসার ইনচার্জ অনুপ মহাজন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

সভাপতির বক্তব্যে মো. ফরহাদ হোসেন বলেন, সকলের সহযোগিতায় এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারি, বেসরকারি ও দাতা সংস্থাগুলোর সমন্বিত সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের আর্থিক সহায়তায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮টি উপজেলার মোট ৫ হাজার ২০০ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে। এর মধ্যে বান্দরবান জেলায় সহায়তা পাচ্ছে ১ হাজার ৫০০ পরিবার।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

২

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

৩

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৪

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

৫

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

৬

রাসূল (সা.)-এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশের দাবি

৭

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

৮

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

৯

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

১০

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

১২

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

১৪

৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল

১৬

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার

১৭

কুড়িগ্রামে সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাওয়াতী সমাবেশ

১৮

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ?

১৯

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

২০