সর্বশেষ
||ষড়যন্ত্রকারীর বয়স ও ছাত্রনেতা সন্ধানের মামলার সংখ্যা সমান!||ঠাকুরগাঁওয়ে আহত নিহতদের মাঝে চেক বিতরণ||ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা||জরুরি সন্ধান প্রয়োজন: মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৫ বছর বয়সী ছাত্রী নুসরাত জাহান পায়েল||ভূল্লী উপজেলার নবগঠিত প্রথম দিনে ইউএনও খাইরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা||মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ||রামগঞ্জে স্কুল হোস্টেল থেকে ছাত্রের লাশ উদ্ধার: এলাকাবাসীর বিক্ষোভ, ভাংচুর||জবির শিক্ষক-কর্মকর্তার দুর্নীতির তদন্ত কমিটি গঠন||বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার||চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

ভূল্লী উপজেলার নবগঠিত প্রথম দিনে ইউএনও খাইরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

Share this news with

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলার নবগঠিত প্রশাসনিক কার্যক্রমের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খাইরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকরা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ভূল্লী উপজেলার ২ নং বালিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় নবগঠিত উপজেলার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বলেন, দীর্ঘ প্রত্যাশার পর ভূল্লী উপজেলা হিসেবে নতুন যাত্রা শুরু করেছে। নতুন এই উপজেলার উন্নয়নে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বক্তারা আরও বলেন, ভূল্লী উপজেলা একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও সামগ্রিক উন্নয়নে উপজেলা প্রশাসনের কার্যকর ভূমিকা থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা গ্রহণ করে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, নবগঠিত এই উপজেলার দায়িত্ব পাওয়া একটি বড় দায়িত্ব। ভূল্লী উপজেলার উন্নয়ন, মানুষের সেবা নিশ্চিত করা এবং একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উপজেলা প্রশাসন কাজ করবে।
এ সময় উপস্হিত ছিলেন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, সদর উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমুল ইসলাম লাল, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আশরাফুল হক, দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ, শুখানপুকুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন রানা মান্নান, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, সহসাধারন সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, বড়গাও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আহমেদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান, আউলিয়াপুর বিএনপির সভাপতি সাইদুর রহমান, দেবীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এ ছাড়াও শুভেচ্ছা অনুষ্ঠানে ভূল্লী প্রেসক্লাবের সকল সদস্য, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রকারীর বয়স ও ছাত্রনেতা সন্ধানের মামলার সংখ্যা সমান!

ঠাকুরগাঁওয়ে আহত নিহতদের মাঝে চেক বিতরণ

ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা

জরুরি সন্ধান প্রয়োজন: মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৫ বছর বয়সী ছাত্রী নুসরাত জাহান পায়েল

ভূল্লী উপজেলার নবগঠিত প্রথম দিনে ইউএনও খাইরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ

রামগঞ্জে স্কুল হোস্টেল থেকে ছাত্রের লাশ উদ্ধার: এলাকাবাসীর বিক্ষোভ, ভাংচুর

জবির শিক্ষক-কর্মকর্তার দুর্নীতির তদন্ত কমিটি গঠন

বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

১০

রুমায় কোটি টাকার সড়ক কয়েক মাসেই বেহাল

১১

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

১২

গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

১৩

মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ

১৪

আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৫

আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১৬

টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

১৭

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

১৮

শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ

১৯

বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

২০