কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে ২০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ডিসেম্বরে নাশকতা রোধে পুলিশের হুঁশিয়ারি

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা ও ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই বাসার পাশের কক্ষ থেকে মাদক সেবনের অভিযোগে সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। পাশাপাশি আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার সংলগ্ন একটি ভাড়া বাড়িতে এই অভিযান চালানো হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুনের সরাসরি নেতৃত্বে, মাদকবিরোধী যুব সমাজের উদ্যোগে এবং দেওয়ানের খামার মাদক নির্মল কমিটির সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, এএসপি মুনতাসীর মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাইদের উপস্থিতিতে থানা পুলিশ, স্থানীয় যুব সমাজ এবং দেওয়ানের খামার মাদক নির্মল কমিটির সদস্যরা ওই ভাড়া বাড়িতে তল্লাশি চালান। তল্লাশিকালে পলিথিন ও স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোছাঃ রুমা খাতুন (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ভূরুঙ্গামারী উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের বড় খাটামারী গ্রামের মো. গোলাম রব্বানীর স্ত্রী। অভিযানের সময় ওই বাসাবাড়ির পাশের কক্ষ থেকে ইয়াবা সেবনেরত অবস্থায় সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ আরও কয়েকজনকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানের খামার সংলগ্ন ওই বাড়ি ভাড়া নিয়ে রুমা খাতুন ও তার স্বামী গোলাম রব্বানী আন্তঃজেলা মাদক কারবারের একটি বড় নেটওয়ার্ক পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে সেখানে মজুদ করা হতো এবং সুযোগ বুঝে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হতো।

অভিযান শেষে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুন সাংবাদিকদের বলেন, ভূরুঙ্গামারী উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, চোরাচালান, নাশকতা কিংবা রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা বিনষ্ট করার সাহস না দেখায়, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। কোনো নাশকতা বা বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।”

আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়তে জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন, যুব সমাজ এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এই পুলিশ কর্মকর্তা। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক তৎপরতা বা অপরাধের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করা ও তথ্য আদান-প্রদানের আহ্বান জানান তিনি।

এদিকে মাদকমুক্ত সমাজ গঠনে দেওয়ানের খামার মাদক নির্মল কমিটি ও স্থানীয় যুব সমাজের এমন সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতাকে স্বাগত ও প্রশংসা জানিয়েছেন স্থানীয় সচেতন মহলসহ সংশ্লিষ্টরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের নেতাদের

১

কুষ্টিয়ায় ফের ককটেল হামলা, এবার জেলা জজের সরকারি বাসভবন

২

মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ তিনজন আটক

৩

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের জামালপুর জেলা কমিটি গঠন, আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগর উচ্ছেদ ও সামাজিক ন্যায়বিচার নিয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

৫

ভূরুঙ্গামারীতে ২০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ডিসেম্বরে নাশকতা রোধে পুলিশের হুঁশিয়ারি

৬

ঠাকুরগাঁওয়ে স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস এর উদ্বোধন

৭

বেরোবি শিক্ষার্থী আফিক হাসান অভির অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

৮

সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির ‘মৃত্যু’

৯

নয়াপল্টনে বিএনপির সংবাদ সম্মেলন, উপস্থিত ছিলেন শীর্ষ নেতারা

১০

টঙ্গীতে বাস থেকে নামার সময় ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী আহত, টাকা ছিনতাই

১১

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে নেওয়ার পর হাজতির মৃত্যু

১২

আগারগাঁওয়ে সিএনজিতে ককটেল নিক্ষেপ, চালক আহত

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ‘রক্তকরবী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবিলার আহ্বান

১৫

মিরপুর ১০ নম্বরে ককটেল বিস্ফোরণ

১৬

‘ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ চাই’ স্লোগানে বায়তুল মোকাররমে ইসলামী ঐক্য আন্দোলনের সমাবেশ

১৭

বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত

১৮

শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৯

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০