
সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন সায়লা ফারজানার দুই ভাই (মনিরুল ইসলামের শ্যালক), যাদের মধ্যে রেজাউল আলম শাহীন রয়েছেন। তবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
মন্তব্য করুন