এন.এ, বিশেষ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ চাই’ স্লোগানে বায়তুল মোকাররমে ইসলামী ঐক্য আন্দোলনের সমাবেশ

Share this news with

‘সাম্রাজ্যবাদ ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ চাই’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে র‍্যালি-পূর্ব সমাবেশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির প্রায় ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ মুহিবুল্লাহ নাছির এবং সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্যে মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্লাহ ভূঁইয়া বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে জুতার মালা দিয়ে বরণ করে কারাগারে পাঠানো হবে।

ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে দেশ দখলের যে হুমকি দিচ্ছেন, তা বন্ধ করতে হবে। ভারতের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশ দখলের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রয়োজনে দেশের মানুষ বুকের রক্ত দিয়ে আবারও ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করবে।

সমাবেশে বক্তারা সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ চাই’ স্লোগানে বায়তুল মোকাররমে ইসলামী ঐক্য আন্দোলনের সমাবেশ

১

বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত

২

শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৩

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

৪

কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দুই দফা বোমা বিস্ফোরণ, এবার কোয়ার্টার লক্ষ্য করে নিক্ষেপ

৫

বগুড়ায় হত্যা ও মাদক মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

৬

বগুড়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল শাহ্ সুলতান কলেজ ছাত্রদল

৭

চকরিয়ায় ২৫ মামলার আসামি ‘তৌহিদ ডাকাত’ গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও মালামাল

৮

বাংলা একাডেমিতে সসাসের উদ্যোগে ‘প্রকাশনা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

৯

জাতীয় প্রেসক্লাবের সামনে জেনারেল ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১০

দক্ষিণখানে চার পোশাক কারখানা বন্ধ, নিপা গার্মেন্টসে শ্রমিকদের কর্মবিরতি

১১

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আ.লীগের নেতা ব্যর্থ হলেও এবার সক্রিয় বড়ভাই বিএনপি নেতা!

১২

ভূরুংগামারীতে ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাক্সিন জব্দ, গ্রেফতার ২

১৩

চকবাজারে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

প্রধানমন্ত্রীকে ঘিরে এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ, কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক

১৫

হাজী শরীয়তুল্লাহর ১৮৬তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় পাবলিক সেমিনার

১৬

আত্রাইয়ে ভাঙা স্লিপারে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

১৭

পাঁচ দফা দাবিতে ঢাকায় এনসিপির বাইক র‍্যালি, নেতৃত্বে হাসনাত-আসিফ

১৮

নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৯

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে মানববন্ধন

২০