এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২৭ নভেম্বর ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল শাহ্ সুলতান কলেজ ছাত্রদল

Share this news with

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল। জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করে সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম সামিউল ইসলাম নাহিদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সাহিদুর রহমান, উপাধ্যক্ষ শাহীন সাখাওয়াত চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল করিম এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুকুলসহ কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।

ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম (দপ্তর), রাজু আহমেদ, আবু হাসান, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাহি হাসান রুমন, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফারহান ও ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব ফারহান।

এছাড়াও অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের আহ্বায়ক নাইম, সদস্য সচিব রাজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদস্য সচিব ইমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত, উচ্চমাধ্যমিক শাখার আহ্বায়ক রায়হান, যুগ্ম আহ্বায়ক বিশাল এবং ছাত্রনেতা সম্রাট, রাকিব, রাতুল ও জিসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসের বাইরে পথচারী ও অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়া সোমবার প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ৬২টি নিমগাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি পালন করা হয়।

এদিকে, রোববার তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত শুক্রবার বগুড়ায় পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পোশাক তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা ছাত্রদলের সেই উদ্যোগের ধারাবাহিকতায় সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলও বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করে।

সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম সামিউল ইসলাম নাহিদের নেতৃত্বে ধারাবাহিকভাবে এসব উদ্যোগ পরিচালিত হয়।

কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনায় তারেক রহমানের আদর্শ ও মানবিক রাজনীতির দর্শন ধারণ করে তারা এসব মানবিক কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছে।

নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করা। সেই আদর্শকে ধারণ করেই জন্মদিনের আনুষ্ঠানিকতাকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে রূপ দেওয়া হয়েছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তারা মানবিকতা, সৌহার্দ্য ও সহমর্মিতার রাজনীতি চর্চা করতে চান।

মানবিকতা, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ চাই’ স্লোগানে বায়তুল মোকাররমে ইসলামী ঐক্য আন্দোলনের সমাবেশ

১

বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত

২

শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৩

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

৪

কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দুই দফা বোমা বিস্ফোরণ, এবার কোয়ার্টার লক্ষ্য করে নিক্ষেপ

৫

বগুড়ায় হত্যা ও মাদক মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

৬

বগুড়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল শাহ্ সুলতান কলেজ ছাত্রদল

৭

চকরিয়ায় ২৫ মামলার আসামি ‘তৌহিদ ডাকাত’ গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও মালামাল

৮

বাংলা একাডেমিতে সসাসের উদ্যোগে ‘প্রকাশনা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

৯

জাতীয় প্রেসক্লাবের সামনে জেনারেল ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১০

দক্ষিণখানে চার পোশাক কারখানা বন্ধ, নিপা গার্মেন্টসে শ্রমিকদের কর্মবিরতি

১১

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আ.লীগের নেতা ব্যর্থ হলেও এবার সক্রিয় বড়ভাই বিএনপি নেতা!

১২

ভূরুংগামারীতে ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাক্সিন জব্দ, গ্রেফতার ২

১৩

চকবাজারে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

প্রধানমন্ত্রীকে ঘিরে এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ, কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক

১৫

হাজী শরীয়তুল্লাহর ১৮৬তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় পাবলিক সেমিনার

১৬

আত্রাইয়ে ভাঙা স্লিপারে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

১৭

পাঁচ দফা দাবিতে ঢাকায় এনসিপির বাইক র‍্যালি, নেতৃত্বে হাসনাত-আসিফ

১৮

নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৯

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে মানববন্ধন

২০