তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দুই দফা বোমা বিস্ফোরণ, এবার কোয়ার্টার লক্ষ্য করে নিক্ষেপ

Share this news with

কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার কারাগারের আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন ভোরে কারাগারের মূল ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়গামী সড়কের বাম পাশে অবস্থিত কুষ্টিয়া জেলা কারাগারের সীমানার ভেতরে আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল আলম জানান, বিকেলে বিকট শব্দ শুনে খোঁজখবর নেওয়া হয়। পরে দেখা যায়, কালিশংকপুর মোড়ের দিকে কারাগারের আবাসিক কোয়ার্টারের টিনের ওপর বিস্ফোরণ ঘটেছে। গাছের পাতা ও ডালপালার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু প্লাস্টিকের বস্তাসহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গাছের ডালপালা ও পাতার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, একই দিন ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটক লক্ষ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

একই দিনে দুই দফায় বোমা বিস্ফোরণের ঘটনায় কুষ্টিয়া জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারা কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ চাই’ স্লোগানে বায়তুল মোকাররমে ইসলামী ঐক্য আন্দোলনের সমাবেশ

১

বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত

২

শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৩

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

৪

কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দুই দফা বোমা বিস্ফোরণ, এবার কোয়ার্টার লক্ষ্য করে নিক্ষেপ

৫

বগুড়ায় হত্যা ও মাদক মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

৬

বগুড়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল শাহ্ সুলতান কলেজ ছাত্রদল

৭

চকরিয়ায় ২৫ মামলার আসামি ‘তৌহিদ ডাকাত’ গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও মালামাল

৮

বাংলা একাডেমিতে সসাসের উদ্যোগে ‘প্রকাশনা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

৯

জাতীয় প্রেসক্লাবের সামনে জেনারেল ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১০

দক্ষিণখানে চার পোশাক কারখানা বন্ধ, নিপা গার্মেন্টসে শ্রমিকদের কর্মবিরতি

১১

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আ.লীগের নেতা ব্যর্থ হলেও এবার সক্রিয় বড়ভাই বিএনপি নেতা!

১২

ভূরুংগামারীতে ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাক্সিন জব্দ, গ্রেফতার ২

১৩

চকবাজারে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

প্রধানমন্ত্রীকে ঘিরে এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ, কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক

১৫

হাজী শরীয়তুল্লাহর ১৮৬তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় পাবলিক সেমিনার

১৬

আত্রাইয়ে ভাঙা স্লিপারে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

১৭

পাঁচ দফা দাবিতে ঢাকায় এনসিপির বাইক র‍্যালি, নেতৃত্বে হাসনাত-আসিফ

১৮

নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৯

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে মানববন্ধন

২০