
বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউন্সিল অধিবেশন ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে সংগঠনটির উদ্যোগে এ অধিবেশন ও সম্মেলন শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, গণসংস্কৃতি কেন্দ্রের সভাপতি জাকির হোসেন এবং সাংস্কৃতিক সংগঠক, আবৃত্তিশিল্পী ও সমাজকর্মী আমিরুন নুজহাত মনীষা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন