
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া ছক্কু মিয়া (৫৬) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারা কর্তৃপক্ষ তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত ছক্কু মিয়ার হাজতি নম্বর ২৭৮৪৯/২৬। তিনি মৃত ইসমাইল হোসেনের ছেলে। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কোতালেববাগ এলাকায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কারারক্ষী জনি তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
মন্তব্য করুন